শেয়ারFacebookWhatsApp

'আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।'- কথাটি বুঝিয়ে লেখ।

উত্তর: নিজেকে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে তুলে ধরতে গিয়ে মহানবি (স.) এ কথা বলেছেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাশে বসে মানুষকে দীক্ষা দেওয়ার সময় এক ব্যক্তি এসে ভয়ে কাঁপতে থাকে। তার ভয় পাওয়া দেখে মহানবি (স.) তাকে শান্ত করার জন্য নিজের সাধারণত্ব তুলে ধরেন। তিনি লোকটিকে আশ্বস্ত করার জন্য নিজের অত্যন্ত সাধারণ পরিচয় তুলে ধরেন। তিনি নিজেকে এতটাই সাধারণ হিসেবে তুলে ধরেন যে, তিনি বলেন- তিনি অত্যন্ত সাধারণ খাবার গ্রহণ করেন, তাই তাকে ভয় পাওয়ার কিছুই নেই। মহানবি (স.) নিজের সাধারণত্ব তুলে ধরতেই আলোচ্য উক্তিটি করেছেন।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।'- কথাটি বুঝিয়ে লেখ।

উদ্দীপক

মসজিদের ইমাম সাহেব রাস্তার পাশে ধূমপানরত একদল মুসলিম যুবককে ধূমপান না করে ভালোভাবে পড়ালেখা করার ও মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা বিভিন্নভাবে ইমাম সাহেবকে অপমান করার চেষ্টা করে চলে যায়। কিন্তু তাদের আচরণে রাগ না করে ইমাম সাহেব হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এতে বিস্মিত হন ইমাম সাহেবের সাথে থাকা মুরণির লোকটি। তিনি তাদের বিরুদ্ধে এলাকার চেয়ারম্যানের কাছে নালিশ করার কথা বললেও ইমাম সাহেব তা করতে চাননি। পরদিন ভোর বেলা মসজিদে যাওয়ার পথে ওই যুবকদের দ্বারা আক্রান্ত হন ইমাম সাহেব।এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Comilla · 2022

উত্তর

হযরত উমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল।

উত্তর

নিজেকে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে তুলে ধরতে গিয়ে মহানবি (স.) এ কথা বলেছেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাশে বসে মানুষকে দীক্ষা দেওয়ার সময় এক ব্যক্তি এসে ভয়ে কাঁপতে থাকে। তার ভয় পাওয়া দেখে মহানবি (স.) তাকে শান্ত করার জন্য নিজের সাধারণত্ব তুলে ধরেন। তিনি লোকটিকে আশ্বস্ত করার জন্য নিজের অত্যন্ত সাধারণ পরিচয় তুলে ধরেন। তিনি নিজেকে এতটাই সাধারণ হিসেবে তুলে ধরেন যে, তিনি বলেন- তিনি অত্যন্ত সাধারণ খাবার গ্রহণ করেন, তাই তাকে ভয় পাওয়ার কিছুই নেই। মহানবি (স.) নিজের সাধারণত্ব তুলে ধরতেই আলোচ্য উক্তিটি করেছেন।

উত্তর

উদ্দীপকের যুবকদের আচরণে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে সত্য প্রচার করতে গিয়ে শত্রু দ্বারা মহানবী (স.)-এর নির্যাতিত হওয়ার দিকটির ইঙ্গিত বহন করে। হযরত মুহম্মদ (স.) ছিলেন সত্যবাদী, বিশ্বাসী, ত্যাগী ও ক্ষমাশীল। এছাড়াও অনেক মানবীয় গুণ তাঁর চরিত্রকে মহিমান্বিত করেছে। সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি সারা জীবন সত্যের সাধনা করেছেন। উদ্দীপকে মসজিদের ইমাম সাহেব একদল যুবককে ধূমপান না করে ভালোভাবে লেখাপড়া করার ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ দেন। ইমাম সাহেবের উপদেশে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা বিভিন্নভাবে তাঁকে অপমানিত করার চেষ্টা করে। তিনি রাগ না করে তাদের হিদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। পরদিন ভোরে যুবকদের দ্বারা ইমাম সাহেব আক্রান্ত হন। উদ্দীপকের এ বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবী (স.)-এর তায়েফে সত্য প্রচার করতে গিয়ে আঘাতের সম্মুখীন হওয়ার ঘটনাকে মনে করিয়ে দেয়। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মহানবী (স.) শত্রুর পাথরের আঘাতে অবসন্ন হয়ে পড়েন। আঘাতে তাঁর সমস্ত কাপড় রক্তে ভিজে যায়। তবুও তাঁর অন্তর ক্রোধ করে তাদের জন্য অভিসম্পাত নিঃসৃত হয়নি। তিনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।ইমাম সাহেবকে অপমান ও আক্রমণ করার মাধ্যমে উদ্দীপকের যুবকেরা চরম অশিষ্টতা ও বর্বরতার পরিচয় দিয়েছে, যা মহানবী (স.)-এর যুগে অজ্ঞ শত্রুদের আচরণের প্রতিচ্ছবি। শত্রুদের দ্বারা উপদেশদাতার নির্যাতিত হওয়ার এই দিকটিই 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে সত্য প্রচার করতে গিয়ে শত্রু দ্বারা মহানবী (স.)-এর নির্যাতিত হওয়ার দিকটির ইঙ্গিত বহন করে।

উত্তর

'উদ্দীপকের ইমাম সাহেব যেন মুহম্মদ (স.)-এর আদর্শেরই অনুসারী।"- মন্তব্যটি যথার্থ। নবি ও রাসুলগণ মানবজাতির পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। তাঁদের চরিত্রে মানবীয় গুণাবলি দীপ্তমান। তাই যুগে যুগে মানুষ তাঁদের আদর্শ হিসেবে গ্রহণ করে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে দেখা যায়, মহানবি (স.)-এর বিভির গুণের প্রকাশ ঘটেছে। ক্ষমা, মহত্ত্ব, অনাড়ম্বর জীবন, প্রেম, দয়া, মানবতা-এসব গুণের সমন্বয়ে মহানবি (স.) হয়ে ওঠেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তাই তাঁর সাধনা, ত্যাগ ও কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন অনুকরণীয়। উদ্দীপকের ইমাম সাহেবও তার ব্যতিক্রম নন। তিনি যুবকদের অন্যায় আচরণের পরিপ্রেক্ষিতে তাদের ক্ষমা করেন। তাঁর এই ধৈর্য ও ক্ষমাশীলতা মহানবি (স.)-এর আদর্শেরই প্রতীক। উদ্দীপকের ইমাম সাহেব দায়িত্ববোধের কারণে যুবকদের সত্য ও সুন্দরের পথ দেখান। কিন্তু যুবকরা তাঁকে অপমান করে। এমনকি যুবকদের দ্বারা তিনি আক্রান্তও হন। তবুও তিনি আল্লাহ কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া প্রার্থনা করেন। ইমাম সাহেবের এই ন্যায়বোধ, ধৈর্যশীলতা ও ক্ষমাশীল মনোভাব 'মানুষ মুহম্মদ (স.) রচনার মহানবি (স.)-এর ধৈর্যশীলতা ও ক্ষমাশীলতার দিকটিকেই নির্দেশ করে। তাই আমরা বলতে পারি যে, আদর্শগত দিক থেকে উদ্দীপকের ইমাম সাহেব মুহম্মদ (স.)-এর আদর্শেরই অনুসারী।
SSCবাংলা ১ম পত্রComilla 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।