'মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ'- কেন?
উত্তর: অনন্য মানবিক গুণাবলির জন্য হজরত মুহম্মদ (স.) মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ। হজরত মুহম্মদ (স.) ছিলেন অত্যন্ত সহনশীল এবং নিরহংকার চরিত্রের অধিকারী। অত্যাচারীকে তিনি কখনো অভিশাপ দেননি। বংশগৌরব এক মুহূর্তের জন্যও তার মাঝে স্থান পায়নি। উদারতার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। সত্য সাধনায় তিনি ছিলেন বজ্জের মতো কঠিন, পর্বতের মতো অটল; অথচ করুণায় ছিলেন কুসুমকোমল। এককথায় বলা যায়, ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, সাহস, অনুগ্রহ, আত্মবিশ্বাস, চারিত্রিক সৌন্দর্য এসব মানবিক দিকের সমাহার মানুষের মাঝে খুঁজে পাওয়া দুষ্কর। তাই তিনি মানুষের একজন হয়েও দুর্লভ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ'- কেন?
উত্তর