শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: ◉ উদ্দীপকে প্রবন্ধের আংশিক ভাব ফুটে ওঠায় "উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি" মন্তব্যটি যথার্থ। ◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক হজরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলির প্রতি আলোকপাত করেছেন। মানুষ হিসেবে যা আচরণীয় হজরত মুহম্মদ (স.) তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর সমগ্র জীবন মানবজাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য - অনুকরণীয়। ◉ উদ্দীপকে মহানবি (স.)-এর মানবীয় গুণাবলির প্রকাশ লক্ষ করা যায়। এখানে তিনি মানুষকে অন্ধকারাচ্ছন্ন, হীন অবস্থা থেকে সত্যের পথে আহ্বান করেছেন। এতে তিনি নির্যাতন ও ভর্ৎসনার শিকার হয়েও তাদের ক্ষমা করে দিয়েছেন। এই দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে প্রতিফলিত মহানবি (স.)-এর ক্ষমাশীল মানবিক গুণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই দিকটি ছাড়াও প্রবন্ধে আরও কিছু মানবীয় গুণের প্রকাশ ঘটেছে, যেগুলো উদ্দীপকে নেই। ◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক মানুষের নবি হিসেবে মুহম্মদ (স.)-এর মানুষের পক্ষে আচরণীয় আদর্শ প্রতিষ্ঠার বিষয়টি নির্দেশ করেছেন। এই দিকটি প্রবন্ধানুসারে উদ্দীপকে প্রকাশ পায়নি। হজরত মুহম্মদ (স.)-এর মৃত্যুতে মদিনায় আঁধার ঘনিয়ে আসা, বীরবাহু উমরের প্রতিক্রিয়া, মহামতি আবুবকর সিদ্দিক (রা)-এর জনতার উদ্দেশ্যে বক্তব্য ইত্যাদি বিষয় উদ্দীপকে নেই। এসব দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি- উক…

উদ্দীপক

অন্ধকারাচ্ছন্ন ও পথভ্রষ্ট মানবজাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহতায়ালা যুগে যুগে দুনিয়াতে যে মহাপুরুষগণকে প্রেরণ করেছেন, তাঁদের মধ্যে হযরত মুহম্মদ (স.) শ্রেষ্ঠতম। তৎকালীন সময়ে আরবের সর্বত্র অরাজকতা বিদ্যমান ছিল। বর্বর আরবজাতির মাঝে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) শত্রু কর্তৃক বিভিন্ন যুদ্ধে আহত ও রক্তাক্ত হন। প্রাণঘাতী শত্রুকে কাছে পেয়েও তিনি প্রতিশোধ নেননি।

Barisal · 2025

উত্তর

'রাহী' শব্দের অর্থ পথিক, মুসাফির।

উত্তর

◉ "বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী"-উক্তিটি দ্বারা মহানবি হজরত মুহম্মদ (স.)-এর আকর্ষণীয় বাঁহ্যিক সৌন্দর্যকে বোঝানো হয়েছে। ◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি (স.)-এর মানবিক গুণাবলির সঙ্গে তাঁর বাহ্যিক গড়ন ও আকর্ষণীয় চেহারার কথা বলা হয়েছে। দেহসৌন্দর্য ও চরিত্র মাধুরীর জন্য তিনি সবার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন সুন্দর, সুদর্শন পুরুষ। মক্কা থেকে মদিনায় হিজরতের পথে তিনি আবু মা'বদের গৃহে আশ্রয় নেন। সেখানে তার স্ত্রী মহানবি (স.)-এর সৌন্দর্যের বর্ণনা করেন। তিনি বলেন মহানবি হজরত মুহম্মদ (স.)-এর সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, আয়তকৃষ্ণ চোখ, কাজল-রেখার মতো যুক্ত ভ্রুযুগল, সুউচ্চ গ্রীবা, বিনীত নম্র প্রকৃতি, এক অপূর্ব পুলক দীপ্তি ছিল তাঁর চোখে মুখে। এসব বাহ্যিক সৌন্দর্য প্রকাশের জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

◉ উদ্দীপকে' হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীল মানবিক গুণটি প্রকাশ পেয়েছে। ◉ 'মানুষ মুহাম্মদ (স.)' প্রবন্ধের লেখক মহানবি (স.)-এর মানবীয় গুণের পরিচয় দিয়েছেন। ক্ষমা, মহত্ত্ব, অনাড়ম্বর জীবন, প্রেম, দয়া ইত্যাদি মহৎ গুণের সমন্বয়ে তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠেন। তাই তাঁর সাধনা, ত্যাগ ও কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। ◉ উদ্দীপকেও এই আদর্শের প্রতিফলন ঘটেছে। এখানে মহানবি (স.)-এর উদারতা ও ক্ষমাশীল দৃষ্টিভঙ্গির দিকটি প্রতিফলিত হয়েছে। অন্ধকারাচ্ছন্ন ও পথভ্রষ্ট মানবজাতিকে সঠিক পথের সন্ধান দিতে গিয়ে তিনি উদারতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি তাদের আঘাত-যন্ত্রণা সহ্য করেও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। উদ্দীপকের এই চেতনা 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। সত্যপথে মানুষকে আহ্বান করে মক্কার পথে-প্রান্তরে পৌত্তলিকদের পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েও তিনি অভিসম্পাত করেননি। বরং তাদের জন্য প্রার্থনা করেছেন- এদের জ্ঞান দাও প্রভু; এদের ক্ষমা কর।

উত্তর

◉ উদ্দীপকে প্রবন্ধের আংশিক ভাব ফুটে ওঠায় "উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি" মন্তব্যটি যথার্থ। ◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক হজরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলির প্রতি আলোকপাত করেছেন। মানুষ হিসেবে যা আচরণীয় হজরত মুহম্মদ (স.) তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর সমগ্র জীবন মানবজাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য - অনুকরণীয়। ◉ উদ্দীপকে মহানবি (স.)-এর মানবীয় গুণাবলির প্রকাশ লক্ষ করা যায়। এখানে তিনি মানুষকে অন্ধকারাচ্ছন্ন, হীন অবস্থা থেকে সত্যের পথে আহ্বান করেছেন। এতে তিনি নির্যাতন ও ভর্ৎসনার শিকার হয়েও তাদের ক্ষমা করে দিয়েছেন। এই দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে প্রতিফলিত মহানবি (স.)-এর ক্ষমাশীল মানবিক গুণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই দিকটি ছাড়াও প্রবন্ধে আরও কিছু মানবীয় গুণের প্রকাশ ঘটেছে, যেগুলো উদ্দীপকে নেই। ◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক মানুষের নবি হিসেবে মুহম্মদ (স.)-এর মানুষের পক্ষে আচরণীয় আদর্শ প্রতিষ্ঠার বিষয়টি নির্দেশ করেছেন। এই দিকটি প্রবন্ধানুসারে উদ্দীপকে প্রকাশ পায়নি। হজরত মুহম্মদ (স.)-এর মৃত্যুতে মদিনায় আঁধার ঘনিয়ে আসা, বীরবাহু উমরের প্রতিক্রিয়া, মহামতি আবুবকর সিদ্দিক (রা)-এর জনতার উদ্দেশ্যে বক্তব্য ইত্যাদি বিষয় উদ্দীপকে নেই। এসব দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি- উক… | Prosthuti