উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকের, ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্য হলো নবি-রাসুলগণের চরিত্র ও আচরণগত দিক। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলি তুলে ধরেছেন। হজরত মুহম্মদ (স.) ছিলেন মানুষের নবি। মানুষ হিসেবে যা কিছু আচরণীয় তিনি তার সবই সমন্বয় ঘটিয়েছিলেন তাঁর চরিত্রে। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল মানুষের জন্য অনুকরণীয়। উদ্দীপকে বলা হয়েছে, আল্লাহপাক যুগে যুগে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁরা সকলেই ছিলেন অত্যন্ত বিচক্ষণ, সৎ সত্যবাদী, সত্যাশ্রয়ী, নিঃস্বার্থ ও নির্লোভ। আল্লাহর দ্বীন প্রচারে তাঁরা অকাতরে নিজেদের জীবন বিসর্জনে প্রস্তুত ছিলেন। উদ্দীপকের মতো 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে রাসুল হিসেবে মহানবি (স.)-এর কথা বলা হয়েছে। তিনিও ছিলেন অত্যন্ত বিচক্ষণ, সৎ, সত্যবাদী ও সত্যাশ্রয়ী। সেই সত্যের জন্য তিনি পৃথিবীর সমুদয় লোভকে পরিহার করেছিলেন। রমণীর রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করে সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করেছিলেন। তিনি মক্কার পথে-প্রান্তরে ও তায়েফে সত্য প্রচার করতে গিয়ে শত্রুর প্রস্তরাঘাতে মৃতপ্রায় হয়েছিলেন। উদ্দীপকে বর্ণিত নবি-রাসুলগণের এসব গুণের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি (স.)-এর সাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকের, …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর