“উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আংশিক প্রতিফলন ঘটেছে মাত্র।”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: ◉ উদ্দীপকের ক্ষমাশীলতা ও প্রেমময়তা ছাড়া অন্য কোনো গুণের ইঙ্গিত না থাকায় “উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আংশিক প্রতিফলন ঘটেছে মাত্র" মন্তব্যটি যথার্থ।◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলির বিশ্লেষণ করা হয়েছে। তিনি বিপুল ঐশ্বর্য ও ক্ষমতার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। হজরত মুহম্মদ (স.)-এর চরিত্রে অজস্র মানবিক গুণাবলির সমন্বয় ঘটেছিল। ক্ষমা ও মহত্ত্ব, প্রেম ও দয়া তাঁর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান।◉ উদ্দীপকে মহানবি হজরত মুহম্মদ (স.)-এর চরিত্রের অন্যতম একটি দিকের পরিচয় ফুটে উঠেছে। এখানে কবি প্রেমের বাঁধনে চরম শত্রুকেও জড়িয়ে ধরে কাছে টেনে নেন। কবির বুকে যে আঘাত করে, তাকে কবি নিজের বুকে আগলে আপন করে নেন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি হজরত মুহম্মদ (স.) ও এভাবে শত্রুকে আপন করে নিয়েছিলেন। যারা তাঁর পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল, তিনি তাদের পরম মমতায় বুকে টেনে নিয়েছিলেন। তাদের ভালোবেসে ক্ষমা করে দিয়েছিলেন। উদ্দীপকের কবিতাংশে কেবল মহানবি (স.)-এর প্রেমময়তা ও দয়াশীলতার প্রকাশ ঘটেছে। তিনি এই গুণ ছাড়াও আরও নানা গুণের অধিকারী ছিলেন। ◉ হজরত মুহম্মদ (স.) ছিলেন সর্বগুণের আধার। ক্ষমা, দয়া, পরোপকারিতা, প্রেম প্রভৃতি বৈশিষ্ট্যে তাঁর চরিত্র ছিল মহিমান্বিত। উদ্দীপকের কবিতাংশে শুধু কবির প্রেমময় হৃদয়ের গুণটি প্রকাশ পেয়েছে, যা হজরত মুহম্মদ (স.)-এর অজস্র গুণের মধ্যে একটি। এই প্রেমময় ক্ষমাশীলতা ছাড়াও তিনি আরও যেসব গুণের অধিকারী ছিলেন সেগুলোর প্রকাশ উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আংশিক প্রতিফলন ঘটেছে মাত্র।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আংশিক প্রতিফলন ঘটেছে মাত্র…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর