উদ্দীপকে হযরত মুহম্মদ (স.) এর মানবিক যে গুণটি প্রকাশ পেয়েছে তা 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আলোকে তুলে ধর।
উত্তর: ◉ উদ্দীপকে' হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীল মানবিক গুণটি প্রকাশ পেয়েছে। ◉ 'মানুষ মুহাম্মদ (স.)' প্রবন্ধের লেখক মহানবি (স.)-এর মানবীয় গুণের পরিচয় দিয়েছেন। ক্ষমা, মহত্ত্ব, অনাড়ম্বর জীবন, প্রেম, দয়া ইত্যাদি মহৎ গুণের সমন্বয়ে তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠেন। তাই তাঁর সাধনা, ত্যাগ ও কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। ◉ উদ্দীপকেও এই আদর্শের প্রতিফলন ঘটেছে। এখানে মহানবি (স.)-এর উদারতা ও ক্ষমাশীল দৃষ্টিভঙ্গির দিকটি প্রতিফলিত হয়েছে। অন্ধকারাচ্ছন্ন ও পথভ্রষ্ট মানবজাতিকে সঠিক পথের সন্ধান দিতে গিয়ে তিনি উদারতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি তাদের আঘাত-যন্ত্রণা সহ্য করেও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। উদ্দীপকের এই চেতনা 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। সত্যপথে মানুষকে আহ্বান করে মক্কার পথে-প্রান্তরে পৌত্তলিকদের পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েও তিনি অভিসম্পাত করেননি। বরং তাদের জন্য প্রার্থনা করেছেন- এদের জ্ঞান দাও প্রভু; এদের ক্ষমা কর।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে হযরত মুহম্মদ (স.) এর মানবিক যে গুণটি প্রকাশ পেয়েছে তা 'মান…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর