উদ্দীপক-(ii)-এর অন্তর্নিহিত ভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.) চরিত্রের একান্ত অনুভূতিরই প্রতিফলন"- বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপক (ⅱ)-এর অন্তর্নিহিত ভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.) চরিত্রের একান্ত অনুভূতিরই প্রতিফলন"- কথাটি যথার্থ। মানব চরিত্রে যেসব গুণের সন্নিবেশ থাকে সেগুলোর মধ্যে ক্ষমার চেয়ে বড়ো মহানুভবতা অন্য কিছুই হতে পারে না। ক্ষমাশীলতাই পারে মানুষের মধ্যকার হিংসাবৃত্তিকে ধ্বংস করে মানুষে মানুষে সৌহার্দ বজায় রাখতে। ক্ষমাশীলতার গুণটি থাকলে যুদ্ধ-বিগ্রহ, হানাহানি কোনোকিছুই হওয়ার আশঙ্কা থাকে না। মহানবি হযরত মুহম্মদ (স.) ছিলেন মহানুবভতার মূর্তপ্রতীক। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে আমরা সেই বিষয়টিই দেখতে পাই। সত্য প্রচারে ব্রতী মুহম্মদ (স.) পদে পদে লাঞ্ছনার শিকার হয়েছেন। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে শত্রুর প্রস্তরাঘাতেও তাঁর মধ্যে একবিন্দু প্রতিহিংসাপরায়ণতা দৃষ্টিগোচর হয়নি। তিনি বরং তাদের জন্য প্রভুর কাছে ক্ষমা ও জ্ঞান প্রার্থনা করেছেন। এভাবে প্রবন্ধজুড়ে মুহম্মদ (স.) চরিত্রের মহানুভবতার পরিচয় তুলে ধরা হয়েছে। উদ্দীপক (ii)-এ যে বিষয়টি প্রতীয়মান হয়েছে সেটিও মহানুভবতাকেই ইঙ্গিত করেছে। সেখানে দেখা যাচ্ছে যার দ্বারা কষ্ট পেয়েছে তারই মঙ্গল কামনা করা হয়েছে, যা মহানুভবতার পরিচয়। আর মুহম্মদ (স.)-এর চরিত্রে মহানুভবতার প্রকাশ ছিল সর্বাবস্থায়। তাই বলা যায়, উদ্দীপক (ii)-এর অন্তর্নিহিত ভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.) চরিত্রের একান্ত অনুভূতিরই প্রতিফলন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-(ii)-এর অন্তর্নিহিত ভাব 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর