শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে হাজী মুহাম্মদ মুহসীনের কর্মকাণ্ডে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের কোন নিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে হাজী মুহম্মদ মুহসীনের কর্মকান্ডে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি প্রতিফলিত হয়েছে। আমাদের সমাজে এমন কিছু দানশীল ও মহান মানুষ থাকেন যারা নিজেদের ধন-সম্পদ এই অসহায়দের মধ্যে বিলিয়ে দেন। কখনো কখনো নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে তারা অসহায় মানুষকে সাহায্য করে থাকেন। উদ্দীপকের হাজী মুহম্মদ মুহসীন মাঝরাতে ঘুম থেকে উঠে দেখলেন তার ঘরে অপরিচিত লোক ঢুকেছে। লোকটির পরিচয় জানতে চাইলে সে বলে, সে তিনদিন ধরে কিছুই খায়নি, তার কাছে কোনো টাকা পয়সাও নেই। তিনি তাকে ক্ষমা করে টাকা-পয়সা দিয়ে বিদায় করলেন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর চরিত্রেও এই ক্ষমা ও সহমর্মিতার গুণাবলি ফুটে উঠেছে। ইসলামের সুমহান বাণী প্রচার করতে গিয়ে তিনি অজস্র নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে তাদের ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন। অসহায় মানুষদের পাশে সব সময় দাঁড়িয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের হাজী মুহম্মদ মুহসীনের কর্মকাণ্ডে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি প্রতিফলিত হয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকে হাজী মুহাম্মদ মুহসীনের কর্মকাণ্ডে 'মানুষ মুহম্মদ (স.)' প্র…

উদ্দীপক

একদা রাতে হাজী মুহাম্মদ মুহসীন ঘুমাচ্ছিলেন। মাঝরাতে একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন তার ঘরে একজন অপরিচিত লোক ঢুকেছে। মুহসীন বললেন, “কে তুমি? আমার ঘরে কেন প্রবেশ করেছ?” লোকটি সভয়ে বলল, "আমি তিন দিন ধরে কিছু খাইনি, আমার কাছে কোনো টাকা-পয়সা নাই।" মুহসীনের দয়া হলো। তিনি লোকটিকে কিছু টাকা দিয়ে বিদায় করলেন।

Sylhet · 2024

উত্তর

সকলের মহাযাত্রা সৃষ্টিকর্তা আল্লাহর দিকে।

উত্তর

মহানবি (স.) মানুষের একজন হয়েও দুর্লভ। কারণ তিনি মানবিক গুণাবলির দিক দিয়ে এক ব্যতিক্রম আদর্শ, যা অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। হযরত মুহম্মদ (স.) ছিলেন মানুষের নবি। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। মহত্ত্ব, প্রেম, দয়া, সাধুতা, ত্যাগ তাঁর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তিনি ছিলেন সাহসী, তীক্ষ্ণ দৃষ্টি, ক্ষমা ও সৌজন্যের আদর্শ। একজন মানুষের মধ্যে একসঙ্গে এত গুণের সমাবেশ অতি দুর্লভ। তিনি মানুষের শ্রেষ্ঠ আদর্শ। মানবসভ্যতার ইতিহাসে মহানবি (স) অত্যন্ত অসাধারণ চরিত্র। তাই বলা হয়েছে, মহানবি (স.) মানুষের মধ্যে একজন হয়েও দুর্লভ।

উত্তর

উদ্দীপকে হাজী মুহম্মদ মুহসীনের কর্মকান্ডে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি প্রতিফলিত হয়েছে। আমাদের সমাজে এমন কিছু দানশীল ও মহান মানুষ থাকেন যারা নিজেদের ধন-সম্পদ এই অসহায়দের মধ্যে বিলিয়ে দেন। কখনো কখনো নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে তারা অসহায় মানুষকে সাহায্য করে থাকেন। উদ্দীপকের হাজী মুহম্মদ মুহসীন মাঝরাতে ঘুম থেকে উঠে দেখলেন তার ঘরে অপরিচিত লোক ঢুকেছে। লোকটির পরিচয় জানতে চাইলে সে বলে, সে তিনদিন ধরে কিছুই খায়নি, তার কাছে কোনো টাকা পয়সাও নেই। তিনি তাকে ক্ষমা করে টাকা-পয়সা দিয়ে বিদায় করলেন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর চরিত্রেও এই ক্ষমা ও সহমর্মিতার গুণাবলি ফুটে উঠেছে। ইসলামের সুমহান বাণী প্রচার করতে গিয়ে তিনি অজস্র নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে তাদের ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন। অসহায় মানুষদের পাশে সব সময় দাঁড়িয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের হাজী মুহম্মদ মুহসীনের কর্মকাণ্ডে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্রতাকে ধারণে সক্ষম নয়- মন্তব্যটি যথার্থ। সততা, ক্ষমাশীলতা, দানশীলতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি মানুষের মানবীয় গুণ। এসব গুণ একজন মানুষকে মহান করে তোলে। মানবকল্যাণে আত্মনিয়োগ করাই একজন সত্যিকারের মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়। উদ্দীপকের হাজী মুহম্মদ মুহসীন গভীর রাতে তার ঘরে একজন অপরিচিত লোককে দেখেও তার প্রতি দয়া দেখান। অসহায়, অভুক্ত লোকটিকে তিনি টাকা দিয়ে বিদায় করে দেন। এখানে তার চরিত্রে ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি ফুটে উঠেছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মুহম্মদ (স.)-এর চরিত্রেও এই গুণাবলি বিদ্যমান ছিল; তিনিও তার শত্রুদের ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিয়েছিলেন। তবে প্রবন্ধে আরও বহু গুণ ও ভাবধারা ফুটে উঠেছে- যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। ক্ষমাশীলতা ও সহমর্মিতা ছাড়াও তাঁর চরিত্রের সত্যবাদিতা, ধৈর্যশীলতা, আমানত রক্ষা প্রভৃতি মহৎ গুণের উল্লেখ রয়েছে- যা উদ্দীপকে অনুপস্থিত। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবীয় গুণাবলির বহু দিক তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। যেমন- সত্য প্রচার করতে গিয়ে নির্মম নির্যাতন ভোগ করেও মহানবি (স.)-এর সুমহান ব্যক্তিত্ব, মানবিক চেতনা এবং মানুষকে সঠিক-সত্যের পথে চলার দিকনির্দেশনা- এসবই প্রবন্ধে চমৎকারভাবে এসেছে। তাছাড়া তাঁর মৃত্যুতে সাহাবিদের ভেঙে পড়ার বিষয়টিও প্রবন্ধে বিশেষভাবে বর্ণিত হয়েছে। এসব দিক উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।