উদ্দীপক-(i)-এ ফুটে ওঠা দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আলোকে বাখ্যা কর।
উত্তর: উদ্দীপক (i)-এ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে সেটি হলো মানবকল্যাণের জন্য আত্মোৎসর্গকারী মানসিকতা। পরার্থপরতা মানব চরিত্রের একটি বিশেষ গুণ। এই পৃথিবীতে কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আসেনি। পরের কারণে নিজের জীবন উৎসর্গ করে দিলে তবেই মানবজীবন সার্থক হয়। মহানবি হযরত মুহম্মদ (স.) ছিলেন পরার্থে আত্মোৎসর্গকারীর অন্যতম দৃষ্টান্ত। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে প্রাবন্ধিক এই বিষয়টিই তুলে ধরেছেন। সত্য প্রচার ও মানবকল্যাণে ব্রতী মুহম্মদ (স.) তাঁর পুরো জীবন ব্যয় করেছেন মানুষের কল্যাণে। অনেক সময় সত্য প্রচার করতে গিয়ে তিনি শত্রুর দ্বারা অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন। আবার অনেক সময় শত্রুর প্রস্তারাঘাতে জর্জরিত হয়েছেন। তারপরও তিনি তাঁর সত্যের প্রচার থেকে পিছপা হননি। কারণ তিনি জানতেন যে, এই সত্যের মধ্যেই মানবজাতির কল্যাণ নিহিত। যেভাবেই হোক তাঁকে এই সত্যের প্রচারণা চালিয়ে যেতে হবে। নিজের কথা না ভেবে তিনি মানবকল্যাণের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেছেন। উদ্দীপকেও এই মানবের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যা মূলত আলোচিত প্রবন্ধের মূল সুর।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-(i)-এ ফুটে ওঠা দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আলোকে ব…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর