শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের চেয়ে 'মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের ভাব অধিকতর গভীর ও ব্যাপক।" - মন্তব্যটির সাথে তুমি কি একমত? যুক্তিসহ লেখো।

উত্তর: "উদ্দীপকের চেয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ভাব অধিকতর গভীর ও ব্যাপক।"- মন্তব্যটি যথার্থ। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলি উল্লিখিত হয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করে মানুষ মানবিক হয়ে ওঠে। বর্তমান পৃথিবীতে সততা, ক্ষমাশীলতা, সহনশীলতা মানুষের মানবীয় গুণ। এসব গুণ একজন মানুষকে মহান করে তোলে। মানবকল্যাণে আত্মনিয়োগ করা ব্যক্তিই সৃষ্টির সেরা জীব। উদ্দীপকে একজন নেতার অনাড়ম্বর জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। শত ঐশ্বর্য আর বিলাসী জীবন ভোগ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। কোনো লোভ-লালসা তাকে ছুঁতে পারেনি। এই বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর মধ্যেও প্রকাশ পেয়েছে। তিনিও আড়ম্বরহীন জীবনযাপন করেছেন। এই বিষয়টি ছাড়াও প্রবন্ধে তাঁর মৃত্যুসংবাদে মদিনাবাসীর শোক, ইসলাম প্রচার করতে গিয়ে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুকে ক্ষমা করে দেওয়া ইত্যাদি বিষয়ের প্রকাশ ঘটেছে। উদ্দীপকে আলোচ্য কবিতাংশে হজরত মুহম্মদ (স.)-এর জীবনযাপনের একটি দিক প্রকাশ পেয়েছে মাত্র। উক্ত দিক ছাড়াও তাঁর জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। তিনি ছিলেন মহৎ, ক্ষমাশীল, মানবিক, সহনশীল, সৎ ও উদার। এসব বৈশিষ্ট্য আলোচ্য প্রবন্ধে অধিকতর গভীর করে তুলেছে, যা উদ্দীপকে' অনুপস্থিত। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"উদ্দীপকের চেয়ে 'মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের ভাব অধিকতর গভীর ও ব্য…

উদ্দীপক

অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইমুম ঝড়ে। পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে, ঊর্ধ্বের যারা- পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ছুঁয়ে। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ।

উত্তর

'পুলকদীপ্তি' অর্থ আনন্দের উদ্ভাস।

উত্তর

মহানবি (স.) মানুষের একজন হয়েও দুর্লভ। কারণ তিনি মানবিক গুণাবলির দিক দিয়ে এক ব্যতিক্রম আদর্শ, যা অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। হযরত মুহম্মদ (স.) ছিলেন মানুষের নবি। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। মহত্ত্ব, প্রেম, দয়া, সাধুতা, ত্যাগ তাঁর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তিনি ছিলেন সাহসী, তীক্ষ্ণ দৃষ্টি, ক্ষমা ও সৌজন্যের আদর্শ। একজন মানুষের মধ্যে একসঙ্গে এত গুণের সমাবেশ অতি দুর্লভ। তিনি মানুষের শ্রেষ্ঠ আদর্শ। মানবসভ্যতার ইতিহাসে মহানবি (স) অত্যন্ত অসাধারণ চরিত্র। তাই বলা হয়েছে, মহানবি (স.) মানুষের মধ্যে একজন-হয়েও দুর্লভ।

উত্তর

অনাড়ম্বর জীবনযাপনের দিক দিয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত মহানবি হজরত মুহম্মদ (স.)-এর জীবন পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। উন্নত চরিত্র ও মানবীয় গুণাবলির জন্য তিনি সবার কাছে প্রিয়। তাঁর মতো মহৎ গুণসম্পন্ন মানুষ পৃথিবীতে বিরল। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে দেখা যায়, হজরত মুহম্মদ (স.) নিজেকে সব সময় একজন সাধারণ মানুষ মনে করতেন। তিনি ইচ্ছে করলেই অনেক প্রাচুর্য ও ভোগবিলাসের মধ্য দিয়ে জীবনযাপন করতে পারতেন। অথচ তিনি তা করেননি। তিনি রাজা বা সম্রাট নন বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি আরও বলেন, তিনি খুব সাধারণ একজন মানুষ। তিনি স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট ধারণ করেন। উদ্দীপকের কবিতাংশেও এমনই আড়ম্বরহীন জীবনযাপনের কথা প্রকাশ পেয়েছে। যেখানে একজন মহান নেতা অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার সিংহাসনে বসে। সাইমুম ঝড়ে তাঁর ঘর বারবার ভেঙে গেছে। শত ঐশ্বর্য, বিলাস তাঁকে প্রলোভিত করলেও তাঁকে কিছুই ছুঁতে পারেনি। তাই বলা যায় যে, অনাড়ম্বর জীবনযাপনের দিক দিয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকের চেয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ভাব অধিকতর গভীর ও ব্যাপক।"- মন্তব্যটি যথার্থ। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলি উল্লিখিত হয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করে মানুষ মানবিক হয়ে ওঠে। বর্তমান পৃথিবীতে সততা, ক্ষমাশীলতা, সহনশীলতা মানুষের মানবীয় গুণ। এসব গুণ একজন মানুষকে মহান করে তোলে। মানবকল্যাণে আত্মনিয়োগ করা ব্যক্তিই সৃষ্টির সেরা জীব। উদ্দীপকে একজন নেতার অনাড়ম্বর জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। শত ঐশ্বর্য আর বিলাসী জীবন ভোগ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। কোনো লোভ-লালসা তাকে ছুঁতে পারেনি। এই বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর মধ্যেও প্রকাশ পেয়েছে। তিনিও আড়ম্বরহীন জীবনযাপন করেছেন। এই বিষয়টি ছাড়াও প্রবন্ধে তাঁর মৃত্যুসংবাদে মদিনাবাসীর শোক, ইসলাম প্রচার করতে গিয়ে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুকে ক্ষমা করে দেওয়া ইত্যাদি বিষয়ের প্রকাশ ঘটেছে। উদ্দীপকে আলোচ্য কবিতাংশে হজরত মুহম্মদ (স.)-এর জীবনযাপনের একটি দিক প্রকাশ পেয়েছে মাত্র। উক্ত দিক ছাড়াও তাঁর জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। তিনি ছিলেন মহৎ, ক্ষমাশীল, মানবিক, সহনশীল, সৎ ও উদার। এসব বৈশিষ্ট্য আলোচ্য প্রবন্ধে অধিকতর গভীর করে তুলেছে, যা উদ্দীপকে' অনুপস্থিত। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।