উদ্দীপকের সাথে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: ◉ উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো- হজরত মুহম্মদ (স.)-এর প্রেমময়তা ও ক্ষমাশীলতা।◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলি তুলে ধরা হয়েছে। হজরত মুহম্মদ (স.) ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তিনি তাঁর প্রতি আঘাত হানা শত্রুকেও ক্ষমা করে দিয়েছে নির্দ্বিধায়। এমনকি তাঁর প্রতি আঘাত হানা শত্রুদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন।◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর মানবীয় গুণাবলির একটি হলো ক্ষমাশীলতা। তিনি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, মানুষের মঙ্গলাকাঙ্ক্ষায় বিনিদ্র রজনি যাপন করেছেন। যারা তাঁকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে তাদেরকে তিনি কখনো অভিশাপ দেননি। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। উদ্দীপকের কবিতাংশেও সেই ক্ষমা ও প্রেমবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কবি সারা জীবন শত্রুর কাছ থেকে বিষে-ভরা বাণ পেয়েও বিনিময়ে বুকভরা গান দিয়েছেন। তাকে আপন করতে ব্যাকুল হয়েছেন, যে তাঁকে পর করে দিয়েছে। তিনি ক্ষমা করে প্রেম দিয়ে শত্রুতা জয় করতে চেয়েছেন। এভাবেই উদ্দীপকের প্রেমময়তা 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হজরত মুহম্মদ (স.)-এর প্রেমময়তা ও ক্ষমাশীলতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর