“মহানবি (স.) এবং খালেদ সাহেব উভয়েই ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের খালেদ সাহেব ও 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত হজরত মুহম্মদ (স.) উভয়ের চরিত্রে ক্ষমাশীলতার দিকটি ফুটে ওঠায় 'মহানবি (স.)' এবং খালেদ সাহেব উভয়েই ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে- মন্তব্যটি যথার্থ। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে প্রাবন্ধিক হজরত মুহম্মদ (স)-এর ক্ষমাশীলতাকে 'সুমহান প্রতিশোধ' হিসেবে উল্লেখ করেছেন। মক্কাবাসীর কাছ থেকে অকথ্য নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধের সুযোগ পেয়েও তাদের সব অপরাধ ক্ষমা করে ভাই বলে বুকে টেনে নিয়েছেন। উদ্দীপকের খালেদ সাহেবের কর্মকাণ্ডেও ক্ষমাশীলতার দিকটি ফুটে উঠেছে। পঁচিশ বছরের পুরানো চাকর ফজলু মিয়া তার সর্বস্ব চুরি করে পুলিশের কাছে ধরা পড়লেও খালেদ সাহেব তাকে ক্ষমা করে দেন। বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার সাথে সম্পর্কযুক্ত। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক মহানবি (স.)-এর মানবিক গুণাবলির মধ্যে ক্ষমাশীলতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। নবিত্ব লাভের পর থেকে মক্কাবাসী হজরতকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়, বদর-ওহ্রদ-তায়েফের যুদ্ধে হজরতের ওপর অকথ্য নির্যাতন চালায়। এর প্রতিদানে তিনি তাদের ক্ষমা করে মহৎ ব্যক্তিত্বের পরিচয় দেন। উদ্দীপকের খালেক সাহেবও মহানবির এই গুণটির ধারক। তাই আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“মহানবি (স.) এবং খালেদ সাহেব উভয়েই ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর