"বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী”-উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ◉ "বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী"-উক্তিটি দ্বারা মহানবি হজরত মুহম্মদ (স.)-এর আকর্ষণীয় বাঁহ্যিক সৌন্দর্যকে বোঝানো হয়েছে। ◉ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি (স.)-এর মানবিক গুণাবলির সঙ্গে তাঁর বাহ্যিক গড়ন ও আকর্ষণীয় চেহারার কথা বলা হয়েছে। দেহসৌন্দর্য ও চরিত্র মাধুরীর জন্য তিনি সবার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন সুন্দর, সুদর্শন পুরুষ। মক্কা থেকে মদিনায় হিজরতের পথে তিনি আবু মা'বদের গৃহে আশ্রয় নেন। সেখানে তার স্ত্রী মহানবি (স.)-এর সৌন্দর্যের বর্ণনা করেন। তিনি বলেন মহানবি হজরত মুহম্মদ (স.)-এর সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, আয়তকৃষ্ণ চোখ, কাজল-রেখার মতো যুক্ত ভ্রুযুগল, সুউচ্চ গ্রীবা, বিনীত নম্র প্রকৃতি, এক অপূর্ব পুলক দীপ্তি ছিল তাঁর চোখে মুখে। এসব বাহ্যিক সৌন্দর্য প্রকাশের জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী”-উক্তিটি দ্বারা কী বোঝ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর