"উদ্দীপক ii যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে।”- মন্তব্যটির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো।
উত্তর: স্বদেশপ্রেমের সহজাত প্রবৃত্তি ধরা পড়ায় বলা যায় যে, "উদ্দীপক ii যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব - করে।" মন্তব্যটি প্রাসঙ্গিক। 'কপোতাক্ষ নদ' কবিতার মূল প্রতিপাদ্য স্বদেশপ্রেমের সহজাত প্রবৃত্তি। কবি সুদূর ফ্রান্সে বসেও তাঁর শৈশবের এই নদকে বন্ধুভাবে স্মরণ করেছেন। কপোতাক্ষ নদের কাছে তাঁর মিনতি- কবি যেমন তাকে বন্ধুভাবে স্মরণ করেন, তেমনই কপোতাক্ষ নদও যেন কবির কথা বঙ্গবাসীর কাছে পৌঁছে দেয়। উদ্দীপক ii-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মতো স্বদেশপ্রেমের সহজাত প্রবৃত্তি প্রকাশ পেয়েছেন। কবি যেমন নিসর্গপাতাজুড়ে গ্রামকে স্মরণ করেন, গ্রামও যদি কবির কথা তেমনভাবে স্মরণ করে তাহলেই তাঁর জীবন ধন্য হবে। 'কপোতাক্ষ নদ' কবিতার কপোতাক্ষ নদকে কবি বন্ধুভাবে স্মরণ করেছেন। সুদূর প্রবাসজীবনেও কবি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কবি এ নদের কাছে মিনতি জানিয়েছেন যে, এ নদ যেন বন্ধুত্বের খাতিরে কবির স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে পৌঁছে দেয়। উদ্দীপকের কবিও স্বদেশের প্রেমে আকুল হয়েছেন। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি প্রাসঙ্গিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক ii যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে।”- ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর