উদ্দীপক-i.-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত অনুভূতিটি হলো জন্মভূমি বা জন্মস্থানের প্রতি কবির স্মৃতিকাতরতা। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি শৈশবে যে নদের তীরে বেড়ে উঠেছেন সেই কপোতাক্ষের কথা বলেছেন। তিনি ফ্রান্সে থাকাকালীন তাঁর শৈশব-কৈশোরের নদকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন। সুদূর প্রবাসে বসেও তিনি কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন। উদ্দীপকের কবি বহুদিন পর তাঁর পল্লিমায়ের কোলকে স্মরণ করেছেন। ঝাউশাখে যেখানে তিনি বনলতা বেঁধে আনন্দে দোল খেয়েছেন। কাটার আঘাত সয়েও কাঁচা-পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ লাভ করেছেন। খুশিতে পৌষ-পার্বণে পিঠা খেতে বসে বিষম খেয়ে মায়ের বকুনি পেয়ে যেন তাঁর উল্লাস আরও বেড়ে গিয়েছিল। অতীতের এই স্মৃতিগুলো স্মরণ করার মাধ্যমে কবির মধ্যে মূলত স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও এ বিষয়টি প্রতিফলিত হয়। কবিতাটিতে কবি প্রবাসে অবস্থান করে স্বদেশের কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত এই নদকে বারবার স্মরণ করে তিনি আবেগে আপ্লুত হয়েছেন, যা তাঁর স্মৃতিকাতরতাকেই নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-i.-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? তা ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর