শেয়ারFacebookWhatsApp

'মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

উত্তর: মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হলো 'মেঘনাদ-বধ কাব্য'।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

উদ্দীপক

বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল, কুলের কাঁটার আঘাত সইয়া কাঁচা-পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।

Dinajpur · 2024

উত্তর

মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হলো 'মেঘনাদ-বধ কাব্য'।

উত্তর

স্বদেশের সান্নিধ্য লাভের অনিশ্চয়তা থেকেই কবি প্রশ্নোক্ত কথাটির অবতারণা করেছেন। কবি তাঁর মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসেন। আর তাই প্রবাসে থেকেও তিনি মাতৃভূমির প্রিয় নদ কপোতাক্ষের কথা ভেবে বিভোর হন। কপোতাক্ষের মধুর সৃতি তাঁর মনে সদা জাগরূক। সংগত কারণেই দীর্ঘ প্রবাস জীবনে প্রিয় নদের সান্নিধ্য লাভের ব্যাকুলতা থেকে তাঁর মনে সংশয়ের সৃষ্টি হয় যে, তিনি আর কপোতাক্ষের দেখা পাবেন কি না। তাই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত অনুভূতিটি হলো শৈশবের স্মৃতি রোমন্থন। 'কপোতাক্ষ নদ' কবিতায় শৈশবের স্থৃতিবিজড়িত কপোতাক্ষকে কেন্দ্র করে কবির স্মৃতিকাতরতা প্রকাশিত হয়েছে। কবি কপোতাক্ষ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে তার ছেলেবেলা কাটিয়েছেন। সংগত কারণেই এ নদের সাথে তাঁর এক ধরনের আত্মীক সম্পর্ক তৈরি হয়েছে। আর তাই প্রবাসে অবস্থান করলেও প্রিয় এ নদের কথা তিনি মুহূর্তের জন্যও বিস্মৃত হতে পারেননি। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর শৈশবের সৃতি রোমন্থন করেছেন। কবির শৈশব কেটেছে পল্লিগ্রামে। সংগত কারণেই সেসময় প্রকৃতিঘনিষ্ট জীবন ছিল তার। আর তাই আজ বহুদিন পরও সেই প্রকৃতিঘনিষ্ঠ জীবনযাপন এবং পল্লিগ্রামের নানা উৎসবের কথা মনে পড়ছে তাঁর। একইভাবে, 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবি তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত কপোতাক্ষের কথা স্মরণ করেছেন। বস্তুত, শৈশবের প্রিয় এ নদের সাথে কবি আত্মীক বন্ধনে আবদ্ধ। তাই প্রবাসের চাকচিক্য ক্ষণিকের জন্যও এ নদের কথা তাঁর মন থেকে মুছে দিতে পারেনি। আলোচ্য কবিতায় কপোতাক্ষকে ঘিরে প্রকাশিত এই স্মৃতিকাতরতার অনুভূতিই উদ্দীপকে ভিন্ন প্রক্ষাপটে ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত স্মৃতিকাতরতার অনুভূতির অন্তরালে মাতৃভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ প্রকাশিত হয়েছে, যা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মাঝেও একইভাবে পরিলক্ষিত হয়। 'কপোতাক্ষ নদ' কবিতায় কপোতাক্ষ নদকে ঘিরে স্মৃতিকাতরতার অন্তরালে মাতৃভূমির প্রতি কবির অপার ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশিত হয়েছে। বস্তুত, শৈশবের প্রিয় এ নদকে ঘিরেই তিনি মাতৃভূমির প্রতি তাঁর হৃদয়াবেগের বহিপ্রকাশ ঘটিয়েছেন। কবিতার পুরোভাগ জুড়ে এ বিষয়টিই বিশেষভাবে পরিলক্ষিত হয়। উদ্দীপকের কবিতাংশের কবি শৈশবের স্মৃতিবিজড়িত গ্রামীণ প্রকৃতির কথা স্মরণ করেছেন। যদিও পল্লিপ্রকৃতির স্নেহচ্ছায়ায় বেড়ে উঠেছেন তিনি, তবুও জীবন-জীবিকার তাগিদে আজ সেখান থেকে তিনি বহু দূরে। তবে দূরে থেকেও প্রিয় মাতৃভূমি ও সেখানকার প্রকৃতিঘনিষ্ঠ জীবনের কথা তিনি ভুলতে পারেননি। আর তাই বহুদিন পরও সেসব কথা মনে করে তিনি আবেগাপ্লুত হন। উদ্দীপকে ফুটে ওঠা কবির এই স্মৃতিকাতরতার দিকটি আলোচ্য কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়। 'কপোতাক্ষ নদ' কবিতায় কপোতাক্ষ নদ কবির মনে যে গভীর রেখাপাত করেছে তা এককথায় অনবদ্য। এ নদের স্নেহসুধা পান করে তিনি বেড়ে উঠেছেন। তাই প্রবাস জীবনে দেখা আর কোনো নদই তার সেই স্নেহতফা মেটাতে পারেনি। এ কারণে প্রিয় কপোতাক্ষের দেখা পাওয়ার জন্য তিনি এতটা ব্যাকুল। একইভাবে, উদ্দীপকের কবিতাংশের কবিও শৈশবস্মৃতির উল্লেখ করে ব্যাকুলতা প্রকাশ করেছেন। কবিদ্বয়ের এই ব্যাকুলতা মূলত তাঁদের মাতৃভূমিপ্রীতিরই নামান্তর। কেননা, মাতৃভূমিকে ভালোবাসেন বলেই সেখানকার প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের কথা ভেবে তাঁরা আকুল হয়েছেন। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSCবাংলা ১ম পত্রDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।