'আর কি হে হবে দেখা?'- কবি একথা বলেছেন কেন?
উত্তর: স্বদেশের সান্নিধ্য লাভের অনিশ্চয়তা থেকেই কবি প্রশ্নোক্ত কথাটির অবতারণা করেছেন। কবি তাঁর মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসেন। আর তাই প্রবাসে থেকেও তিনি মাতৃভূমির প্রিয় নদ কপোতাক্ষের কথা ভেবে বিভোর হন। কপোতাক্ষের মধুর সৃতি তাঁর মনে সদা জাগরূক। সংগত কারণেই দীর্ঘ প্রবাস জীবনে প্রিয় নদের সান্নিধ্য লাভের ব্যাকুলতা থেকে তাঁর মনে সংশয়ের সৃষ্টি হয় যে, তিনি আর কপোতাক্ষের দেখা পাবেন কি না। তাই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'আর কি হে হবে দেখা?'- কবি একথা বলেছেন কেন?
উত্তর