উদ্দীপক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটিকে ধারণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটিকে ধারণ করে। 'কপোতাক্ষ নদ' কবিতায় উল্লিখিত কপোতাক্ষ নদের সাথে কবির সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাঁর শৈশব-কৈশোরে বেড়ে ওঠা এই নদের তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে। তাই প্রবাসজীবনে এই নদকে ভুলতে পারেন না। তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন। উদ্দীপক-১-এ ফেলে আসা দিনের স্মৃতির কথা বলা হয়েছে। উদ্দীপকের কবিতাংশের কবিকে তাঁর ফেলে আসা দিনগুলো পিছু ডাকে। সেসব হারানো দিনের স্মৃতি তাঁকে বেদনাহত করে। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্মৃতিকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি দূর প্রবাসে বসে মাতৃভূমির বুকে বয়ে চলা শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেন। এই নদের সঙ্গে জড়ানো তাঁর স্মৃতিময় দিনগুলোর কথা ভেবে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। অবচেতন মনে তিনি এই নদের কলকল' ধ্বনি শুনতে পান। তিনি ভাবেন, এই নদের জল ছাড়া তার স্নেহের তৃষ্ণা মিটবে না। উদ্দীপকেও এরূপ আবেগ প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটিকে ধারণ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর