'কপোতাক্ষ নদ' কবিতার সাথে উদ্দীপকের কবিতাংশ কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: 'কপোতাক্ষ নদ' কবিতার সাথে উদ্দীপকের কবিতাংশ স্মৃতিকাতরতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। কবির জন্ম কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে। শৈশবে লেখক এ নদীতে সাঁতার কেটেছেন। প্রবাস জীবনে তাঁর মনে শৈশবের সেই স্মৃতিকাতরতা জাগিয়েছে। উদ্দীপকের কবিতাংশে কবি শৈশবের নদের স্মৃতি ভেবে কাতর হয়েছেন। তাঁর কাছে সেই নদ পৃথিবীর সেরা। বিভিন্ন দেশের বিভিন্ন নদ-নদী দেখলেও সেই নদের স্নেহ তিনি কোথাও খুঁজে পাননি। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি বহু দেশে বহু নদ দেখলেও স্বদেশের এই নদের মতো কোনোটি তার তৃষ্ণা মেটাতে পারেনি। স্মৃতিকারতার দিক থেকে উভয়েই সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'কপোতাক্ষ নদ' কবিতার সাথে উদ্দীপকের কবিতাংশ কোন দিক থেকে সাদৃশ্যপূর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর