"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার ভাবগত চেতনা অভিন্ন।"-বিশ্লেষণ করো।
উত্তর: ◉ প্রবাসজীবনে জন্মভূমির প্রতি গভীর টান অনুভবের যে দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশ পেয়েছে তার সঙ্গে মিল থাকায় "উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার ভাবগত চেতনা অভিন্ন।" ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসজীবনে শৈশবের স্মৃতিবিজড়িত প্রিয় নদ কপোতাক্ষকে বারবার স্মরণ করেছেন। প্রবাসে গিয়ে তিনি বহু দেশে ঘুরে বহু নদ-নদী দেখলেও তাঁর প্রাণের তৃষ্ণা মেটাতে সেগুলো ব্যর্থ হয়। তাঁর এই তৃষ্ণা কেবল স্বদেশের কপোতাক্ষ নদের জলেই মেটানো সম্ভব। এখানে তাঁর স্মৃতিকাতরতার অন্তরালে দেশপ্রেমের চেতনাই প্রধান হয়ে দেখা দিয়েছে। ◉ উদ্দীপকের ভাবগত চেতনাও 'কপোতাক্ষ নদ' কবিতার চেতনার অনুরূপ। শাহেদ জীবনের প্রয়োজনে স্বদেশ ছেড়ে বিদেশে থাকতে শুরু করেন। গ্রামে বড় হওয়ার পরও শহরের কর্মব্যস্ততার কারণে গ্রামের শৈশবস্মৃতি তার কাছে ধূসর হয়ে গেছে। এর সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির বৈসাদৃশ্য থাকলেও স্বদেশের প্রতি টান অনুভবের দিক থেকে মিল রয়েছে। প্রবাসজীবনে শাহেদের কোনোকিছুর অভাব না থাকলেও মনের মধ্যে তিনি কীসের যেন অভাব অনুভব করেন। স্বদেশের মাটিতে না থাকার এই অভাবোধ তথা স্বদেশপ্রেমের চেতনা, 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্বদেশপ্রেম একসূত্রে গাঁথা। ◉ উদ্দীপকে গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। তিনি সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরও দেশের না থাকার কষ্ট অনুভব করেন। ঠিক একই কারণে 'কপোতাক্ষ 'নদ' কবিতার কবি স্মৃতিকাতর হয়েছেন। আসলে দেশের জন্য অভাববোধের চেতনাই উদ্দীপক ও কবিতার মূল বিষয়। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার ভাবগত চেতনা অভিন্ন।"-বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর