শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর এক” - মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর: "উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।'- উক্তিটি যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি দেখিয়েছেন যে, জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মানুষ তার জন্মভূমি ছেড়ে যত দূরেই যাক না কেন, স্বদেশভূমিকে সে কখনই ভুলতে পারে না। জন্মভূমির প্রতি গভীর অনুরাগ, আবেগ, ভালোবাসা মানুষ কখনই হারিয়ে ফেলে না। তাই তো কবি প্রবাসজীবনে সাগরদাঁড়ি গ্রাম, তার কোল ঘেঁষে বয়ে চলা কপোতাক্ষ নদকে কোনোভাবেই ভুলতে পারেন না.। উদ্দীপক-২-এ প্রিয় জন্মভূমির শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। কবির প্রিয় দেশটি অতুলনীয়। এমন দেশ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কেননা কবি মনে করেন তাঁর জন্মভূমি সব দেশের রানি। এখানে মাতৃভূমির প্রতি কবির যে অনুরাগ প্রকাশ পেয়েছে তা 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি স্বদেশে শৈশব-কৈশোরের আনন্দ-বেদনার সঙ্গে মিশে থাকা কপোতাক্ষ নদের কথা বলেছেন। 'কপোতাক্ষ নদ' কবির স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে আছে। এ নদের জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো। কপোতাক্ষের প্রতি কবির এ অনুরাগ ও স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে, যা উদ্দীপক-২-এর মূলভাবকে নির্দেশ করে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর প্রবাসজীবনে জন্মভূমি থেকে অনেক দূরে অবস্থান করে শৈশব-কৈশোরের প্রিয় নদকে স্মরণ করেছেন। এতে স্বদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই স্বদেশ অনুরাগের দিকটি উদ্দীপক-২-এ প্রতিফলিত হয়েছে। উদ্দীপক-২-এ অপূর্ব সুন্দর রূপের যে দেশটির কথা বলা হয়েছে তা 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবিরই দেশ। এই বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর এক” - মন্তব্যটির যথার্থতা…

উদ্দীপক

উদ্দীপক-১: মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। উদ্দীপক-২: ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।

উত্তর

মাইকেল মধুসূদন দত্ত ১৮৪৩ সালে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন।

উত্তর

প্রশ্নোক্ত অংশে স্বদেশের স্মৃতিবিজড়িত নদের সঙ্গে আর দেখা হবে কি না সেই বিষয়ে কবিমনের সংশয় প্রকাশ পেয়েছে। কবি সুদূর প্রবাসে অবস্থানকালে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত নদের কথা স্মরণ করেছেন। নদের প্রতি কবির ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়। জন্মভূমির কপোতাক্ষ নদ তাঁকে স্নেহডোরে বেঁধেছে। কিন্তু তিনি তার কাছে ফিরে আসতে পারছেন না। কবির সঙ্গে প্রিয় নদের আর কখনো দেখা হবে কি না তা তিনি জানেন না। এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। কবিমনের এই অভিব্যক্তিই এখানে ব্যক্ত হয়েছে।

উত্তর

উদ্দীপক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটিকে ধারণ করে। 'কপোতাক্ষ নদ' কবিতায় উল্লিখিত কপোতাক্ষ নদের সাথে কবির সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাঁর শৈশব-কৈশোরে বেড়ে ওঠা এই নদের তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে। তাই প্রবাসজীবনে এই নদকে ভুলতে পারেন না। তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন। উদ্দীপক-১-এ ফেলে আসা দিনের স্মৃতির কথা বলা হয়েছে। উদ্দীপকের কবিতাংশের কবিকে তাঁর ফেলে আসা দিনগুলো পিছু ডাকে। সেসব হারানো দিনের স্মৃতি তাঁকে বেদনাহত করে। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্মৃতিকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি দূর প্রবাসে বসে মাতৃভূমির বুকে বয়ে চলা শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেন। এই নদের সঙ্গে জড়ানো তাঁর স্মৃতিময় দিনগুলোর কথা ভেবে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। অবচেতন মনে তিনি এই নদের কলকল' ধ্বনি শুনতে পান। তিনি ভাবেন, এই নদের জল ছাড়া তার স্নেহের তৃষ্ণা মিটবে না। উদ্দীপকেও এরূপ আবেগ প্রতিফলিত হয়েছে।

উত্তর

"উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।'- উক্তিটি যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি দেখিয়েছেন যে, জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মানুষ তার জন্মভূমি ছেড়ে যত দূরেই যাক না কেন, স্বদেশভূমিকে সে কখনই ভুলতে পারে না। জন্মভূমির প্রতি গভীর অনুরাগ, আবেগ, ভালোবাসা মানুষ কখনই হারিয়ে ফেলে না। তাই তো কবি প্রবাসজীবনে সাগরদাঁড়ি গ্রাম, তার কোল ঘেঁষে বয়ে চলা কপোতাক্ষ নদকে কোনোভাবেই ভুলতে পারেন না.। উদ্দীপক-২-এ প্রিয় জন্মভূমির শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। কবির প্রিয় দেশটি অতুলনীয়। এমন দেশ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কেননা কবি মনে করেন তাঁর জন্মভূমি সব দেশের রানি। এখানে মাতৃভূমির প্রতি কবির যে অনুরাগ প্রকাশ পেয়েছে তা 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি স্বদেশে শৈশব-কৈশোরের আনন্দ-বেদনার সঙ্গে মিশে থাকা কপোতাক্ষ নদের কথা বলেছেন। 'কপোতাক্ষ নদ' কবির স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে আছে। এ নদের জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো। কপোতাক্ষের প্রতি কবির এ অনুরাগ ও স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে, যা উদ্দীপক-২-এর মূলভাবকে নির্দেশ করে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর প্রবাসজীবনে জন্মভূমি থেকে অনেক দূরে অবস্থান করে শৈশব-কৈশোরের প্রিয় নদকে স্মরণ করেছেন। এতে স্বদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই স্বদেশ অনুরাগের দিকটি উদ্দীপক-২-এ প্রতিফলিত হয়েছে। উদ্দীপক-২-এ অপূর্ব সুন্দর রূপের যে দেশটির কথা বলা হয়েছে তা 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবিরই দেশ। এই বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।