শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে, কেননা, দৃশ্যকল্প-২-এ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনা দেশাত্মবোধকে ধারণ করে আছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সুদূর ফ্রান্সে বসে স্বদেশের কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন। কপোতাক্ষের তীরে কাটানো শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর মনে কাতরতা জাগিয়েছে। এই স্মৃতিকাতরতায় মূলত কবির অকৃত্রিম দেশপ্রেম প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রচ্ছন্নভাবে ছড়িয়ে আছে দেশাত্মবোধ বা দেশপ্রেমের চেতনা। উদ্দীপকে স্বদেশের প্রতি ভালোবাসার দিকটি তুলে ধরা হয়েছে। - স্বদেশের মাটির সোঁদাগন্ধে উদ্দীপকের কবির মনপ্রাণ ভরে আছে। স্বদেশের শ্যামল-কোমল পরশ ছাড়া আর কিছুই প্রয়োজন নেই তার। উদ্দীপকের কবির দেশপ্রেমের এই অনুভূতির সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির শৈশবে মাতৃরূপী কপোতাক্ষ নদের প্রতি প্রেম এই চেতনা সঞ্জাত। কবি প্রবাসে গিয়ে বহু দেশে বহু নদ-নদী দেখলেও তার স্নেহকাতরতার নিবৃত্তি শুধু কপোতাক্ষ নদের জলেই সম্ভব। এ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এটিই কবিতাটির মূল চেতনা। উদ্দীপকের কবিতায় দেশের মাটির গন্ধ, শ্যামল-কোমল পরশ এবং 'কপোতাক্ষ নদ' কবিতায় মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের প্রতি হৃদয়ের আকুতি একই চেতনা থেকে উদ্ভূত, তা হলো গভীর দেশপ্রেমের চেতনা। এসব দিক বিচারে বলা যায়, দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

দৃশ্যপট-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করছে কি? উত্তরের সপ…

উদ্দীপক

দৃশ্যপট-১ : কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাইধন রে কইও নাইওর নিতো বইলা তোরা কে যাস কে যাস। দৃশ্যপট-২: আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।

উত্তর

'বারি-রূপকর' বলতে বোঝায় প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জলরূপ কর বা রাজস্ব দেয়।

উত্তর

"কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে"- চরণটিতে জন্মভূমির প্রতি কবির গভীর অনুরাগ ও দেশপ্রেমকে বোঝানো হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় তাঁর গভীর অনুভবে প্রবাসে থেকেও কপোতাক্ষ নদের জলধারার কলকল ধ্বনি শুনতে পান। তাঁর সমস্ত স্নেহতৃষ্ণার জল যেন বুকে ধারণ করে বয়ে চলছে কপোতাক্ষ। পৃথিবীর বহু দেশ ঘুরে বহু নদ-নদী তিনি দেখেছেন। তবু কপোতাক্ষকে তিনি ভুলতে পারেন না। কারণ কপোতাক্ষ তাঁকে যে মাতৃস্নেহে জড়িয়ে রেখেছে তা পৃথিবীর অন্য কোনো নদ-নদী পারেনি। এই নদ যেন কবিকে মায়ের স্নেহডোরে বেঁধে রেখেছে। তাই সেই নদের স্নেহধারা পেতে তিনি ব্যাকুল হন। কপোতাক্ষের জলে তাঁর স্নেহের তৃষ্ণা নিবারণ করতে চান।

উত্তর

দৃশ্যপট-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার অনুভূতি প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর জন্মভূমির প্রিয় নদ কপোতাক্ষের স্মৃতিচারণ করেছেন। তিনি সুদূর প্রবাসে বসে শৈশব-কৈশোরের এ নদকে স্মরণ করেছেন। কবি যেন রাতের স্বপ্নে এখনো এ নদের কলকল ধ্বনি শুনতে পান। উদ্দীপকের কবিতাংশে কবি ভাটির গাঙে চড়ে নাইওর যাওয়ার স্মৃতিচারণ করেছেন। এ নদীর সাথে তাঁর যাতায়াতের স্মৃতি বিজড়িত। বহুদিন গেলেও তিনি ভাইয়ের আদর-আপ্যায়ন করে বাড়ি নিয়ে আসার স্মৃতি ভুলতে পারেননি। 'কপোতাক্ষ নদ' কবিতার কবিও শৈশবের কপোতাক্ষ নদকে ভুলতে পারেননি। এ নদ যেন তাঁকে স্নেহডোরে বেঁধে রেখেছে। প্রবাসজীবনে কবির সেই স্মৃতি তার হৃদয়ে কাতরতা জাগিয়েছে। এ দিক থেকে উদ্দীপকের দৃশ্যপ-১ 'কপোতাক্ষ নদ' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে, কেননা, দৃশ্যকল্প-২-এ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনা দেশাত্মবোধকে ধারণ করে আছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সুদূর ফ্রান্সে বসে স্বদেশের কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন। কপোতাক্ষের তীরে কাটানো শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর মনে কাতরতা জাগিয়েছে। এই স্মৃতিকাতরতায় মূলত কবির অকৃত্রিম দেশপ্রেম প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রচ্ছন্নভাবে ছড়িয়ে আছে দেশাত্মবোধ বা দেশপ্রেমের চেতনা। উদ্দীপকে স্বদেশের প্রতি ভালোবাসার দিকটি তুলে ধরা হয়েছে। - স্বদেশের মাটির সোঁদাগন্ধে উদ্দীপকের কবির মনপ্রাণ ভরে আছে। স্বদেশের শ্যামল-কোমল পরশ ছাড়া আর কিছুই প্রয়োজন নেই তার। উদ্দীপকের কবির দেশপ্রেমের এই অনুভূতির সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির শৈশবে মাতৃরূপী কপোতাক্ষ নদের প্রতি প্রেম এই চেতনা সঞ্জাত। কবি প্রবাসে গিয়ে বহু দেশে বহু নদ-নদী দেখলেও তার স্নেহকাতরতার নিবৃত্তি শুধু কপোতাক্ষ নদের জলেই সম্ভব। এ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এটিই কবিতাটির মূল চেতনা। উদ্দীপকের কবিতায় দেশের মাটির গন্ধ, শ্যামল-কোমল পরশ এবং 'কপোতাক্ষ নদ' কবিতায় মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের প্রতি হৃদয়ের আকুতি একই চেতনা থেকে উদ্ভূত, তা হলো গভীর দেশপ্রেমের চেতনা। এসব দিক বিচারে বলা যায়, দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।