উদ্দীপকের রুফাইদা অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রুফাইদার অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটির প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতাটিতে কবি তাঁর শৈশব-কৈশোরকালের প্রিয় নদ কপোতাক্ষের স্মৃতিচারণ করেছেন। কবি যখন সুদূর ফ্রান্সে বসবাস করেন তখন সর্বদা তাঁর সেই নদের কথা মনে পড়ে। কল্পনায় প্রিয় নদের কলকল ধ্বনি শোনেন। প্রবাসী কবি স্মৃতিকাতর হয়ে পড়েন। উদ্দীপকের রুফাইদা শহরে বসবাস করেন। কর্মব্যস্ততার মধ্যেও তিনি তার শৈশবের ভৈরব নদীকে ভুলে যাননি। কারণ এ নদীটির সঙ্গে জড়িয়ে আছে তার শৈশবের অনেক স্মৃতি। অনেক বছর তিনি নদীটিকে দেখতে পাননি। কিন্তু সেই নদীটির স্মৃতি তার মন থেকে ম্লান হয়ে যায়নি। অবসরে কল্পনায় তিনি সেই নদীর ছবি আঁকেন। উদ্দীপকের রুফাইদার এই স্মৃতিকাতরতার দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রকাশ পেয়েছে। কবি প্রবাসে বসে গভীর আবেগে জন্মভূমির প্রিয় নদ কপোতাক্ষকে স্মরণ করেছেন। এ নদ কবির কাছে দুগ্ধ-স্রোতোরূপী। কারণ এ নদের স্নেহধারায় সিক্ত হয়েই কবির শৈশব-কৈশোর কেটেছে। তাই তিনি এ নদকে প্রবাসে বসেও ভুলতে পারেন না। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের রুফাইদার অনুভূতিতে আলোচ্য কবিতার কবির স্মৃতিকাতরতার প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রুফাইদা অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটির প্রতিফলন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর