উদ্দীপক-ii.-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ii-এর দেশপ্রেমের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত দেশপ্রেমের সাদৃশ্য থাকায় "উদ্দীপক ii-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর"-মন্তব্যটি সমর্থনযোগ্য। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তিনি প্রবাস জীবনেও কপোতাক্ষ নদকে ভেবে কাতর হয়েছেন। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি এ কবিতায় তাই ধরা পড়েছে। উদ্দীপকের কবিকণ্ঠে স্বদেশের বন্দনা ধ্বনিত হয়েছে। তিনি মনে করেন, এ দেশে জন্মগ্রহণ করে, এ দেশকে ভালোবাসতে পেরে তার জীবন সার্থক। স্বদেশের ধন-সম্পদ নয়, বরং সামান্য আশ্রয়েই তিনি তৃপ্ত। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশিত কবির দেশপ্রেমের দিকটির প্রতিনিধিত্ব করে। দেশপ্রেম মানুষের সহজাত প্রবৃত্তি, যা উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল প্রতিপাদ্য। উদ্দীপকের কবি যেমন মনে করেন দেশকে ভালোবেসে, দেশে জন্মগ্রহণ করেই তার জীবন সার্থক, তেমনই 'কপোতাক্ষ নদ' কবিতার কবিও স্বদেশের প্রতি হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। দূরে বসেও স্বদেশে কাটানো শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর হৃদয়কে কাতর করেছে। তাই বলা যায়, "উদ্দীপক ii-এ ফুটে ওঠা দিকটিই 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর।”- এ মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-ii.-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর- যুক্তিসহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর