দৃশ্যপট-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার অনুভূতি প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর জন্মভূমির প্রিয় নদ কপোতাক্ষের স্মৃতিচারণ করেছেন। তিনি সুদূর প্রবাসে বসে শৈশব-কৈশোরের এ নদকে স্মরণ করেছেন। কবি যেন রাতের স্বপ্নে এখনো এ নদের কলকল ধ্বনি শুনতে পান। উদ্দীপকের কবিতাংশে কবি ভাটির গাঙে চড়ে নাইওর যাওয়ার স্মৃতিচারণ করেছেন। এ নদীর সাথে তাঁর যাতায়াতের স্মৃতি বিজড়িত। বহুদিন গেলেও তিনি ভাইয়ের আদর-আপ্যায়ন করে বাড়ি নিয়ে আসার স্মৃতি ভুলতে পারেননি। 'কপোতাক্ষ নদ' কবিতার কবিও শৈশবের কপোতাক্ষ নদকে ভুলতে পারেননি। এ নদ যেন তাঁকে স্নেহডোরে বেঁধে রেখেছে। প্রবাসজীবনে কবির সেই স্মৃতি তার হৃদয়ে কাতরতা জাগিয়েছে। এ দিক থেকে উদ্দীপকের দৃশ্যপ-১ 'কপোতাক্ষ নদ' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দৃশ্যপট-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর