“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে”- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: স্বদেশপ্রেম প্রতিফলিত হওয়ায় “উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।'- উক্তিটি যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কপোতাক্ষ নদকে ঘিরে কবির স্মৃতিকাতরতার মাধ্যমে কবির স্বদেশপ্রেমেরই বহিঃপ্রকাশ ঘটেছে। এ নদ কবির শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত। তাই সুদূর প্রবাসজীবনে থেকেও কবি তাঁর প্রিয় নদকে ভুলতে পারেননি। এ নদের স্মৃতি তাঁকে প্রতিনিয়ত স্মৃতিকাতর করে তুলেছে। উদ্দীপক-২-এ প্রিয় জন্মভূমির শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। কবির প্রিয় দেশটি অতুলনীয়। এমন দেশ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কেননা কবি মনে করেন তাঁর জন্মভূমি সব দেশের রানি। কবির এই অনুরাগ 'কপোতাক্ষ নদ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ 'কপোতাক্ষ নদ' কবির স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে আছে। এ নদের জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো। কপোতাক্ষের প্রতি কবির এ অনুরাগ ও স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে, যা উদ্দীপক-২-এর মূলভাবকে নির্দেশ করেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি শৈশব-কৈশোরের প্রিয় নদকে স্মরণ করেছেন। এতে স্বদেশের প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। এই অনুরাগের দিকটি উদ্দীপক-২-এ প্রতিফলিত হয়েছে। উদ্দীপক-২-এ অপূর্ব সুন্দর দেশটি এ কবিরই দেশ। এই বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে”- উক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর