উদ্দীপকের আরাফ ও আয়মান 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত মূল চেতনাকেই ধারণ করে আছে - বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের আরাফ ও আয়মান 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত মূল চেতনাকেই ধারণ করে আছে।" মন্তব্যটি যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির শৈশবের প্রিয় নদ কপোতাক্ষকে কেন্দ্র করে স্মৃতিকাতরতার অন্তরালে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবিতাটির পুরোভাগ জুড়ে এ বিষয়টিই বিশেষভাবে চোখে পড়ে। উদ্দীপকে আরাফ এবং আয়মান নামের দুই বন্ধুর কথা বলা হয়েছে। এইচএসসি পরীক্ষার পর এই দুজন মেধাবী ছাত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয়। এর মধ্যে আরাফ দেশকে ভালোবেসে দেশে থেকে গেলেও আয়মান উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমেরিকায় পড়ি জমায়। তবে সেখানে গিয়েও সে তার নিজ দেশকে, দেশের প্রকৃতি ও পরিজনদের ভুলতে পারে না। তাই ফেলে আসা এসব দিনের স্মৃতি চিন্তা করে সে অদ্ভুত হয়।'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার আড়ালে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠা লাভের আশায় কবি সুদূর ফ্রান্সে পাড়ি জমান। কিন্তু প্রবাসে অবস্থান করেও তিনি জন্মভূমির প্রিয় নদ কপোতাক্ষকে ভুলতে পারেননি। একইভাবে উদ্দীপকের আরাফ মাতৃভূমির টানে দেশে থেকে গেলেও আয়মান প্রতিষ্ঠা লাভের আশায় আমেরিকায় চলে যায়। কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরও সে দেশের প্রকৃতি এবং পরিজনদের কথা ভেবে আপ্লুত হয়। এক্ষেত্রে দেশাত্ববোধই আয়মানের স্মৃতিকাতরতার কারণ, যা আলোচ্য কবিতারও মূলভাব। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ অর্থবহ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের আরাফ ও আয়মান 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত মূল চেতনাকে…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর