স্তবক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার যে ভাবের ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো।
উত্তর: স্তবক-১ 'কপোতাক্ষ নদ' কবিতায় ফুটে ওঠা কবির জন্মভূমিপ্রীতির দিকটির ইঙ্গিত বহন করে। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনে নদী গভীরভাবে প্রভাব বিস্তার করে। নদী তীরের প্রকৃতি ও রূপবৈচিত্র্য এদেশের মানুষের শৈশব ও কৈশোরের জীবনকে আনন্দমুখর করে তোলে। মানুষ যে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে সেটা অজান্তেই তার মনে গভীর রেখাপাত করে। উদ্দীপকে কোকিলের কুহু কুহু, দোয়েলের মুহু মুহু ডাকে পাগল করা ছোট্ট সোনার গায়ে কবি যেতে চান, যেখানে নদী ছুটে চলে অবিরাম আপন ঠিকানায় বিলীন হতে। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রবাসী কবির নিজ জন্মভূমির পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদকে মনে পড়ে। কপোতাক্ষের কলকল ধ্বনি কবির কাছে নিশার স্বপনে মায়ামন্ত্র ধ্বনির মতো মনে হয়। শুধু তাই নয়, তিনি বহু দেশ ঘুরে বহু নদী দেখলেও স্বদেশের কপোতাক্ষ নদীর জলই কেবল তাঁর স্নেহতৃষ্ণা মেটাতে পারে। কবিদ্বয়ের এমন অনুভব তাদের জন্মভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসাকেই তুলে ধরে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
স্তবক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার যে ভাবের ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর