"উদ্দীপকের (ii)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।"-উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তর: "উদ্দীপকের স্তবক-(ii)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ নয় বলেই আমি মনে করি। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কপোতাক্ষ নদকে ঘিরে স্মৃতিকাতরতার বহিষ্প্রকাশ ঘটিয়েছেন। এ নদ কবির শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত। সংগত কারণেই সুদূর প্রবাস জীবনে থেকেও কবি তাঁর প্রিয় নদকে কোনোভাবেই ভুলতে পারেননি। আর তাই এ নদের কথা ভেবে প্রবাস জীবনেও তিনি আবেগতাড়িত হয়েছেন। উদ্দীপকের স্তবক-(ii)-এ নদীকেন্দ্রিক জনজীবনকে উপজীব্য করা হয়েছে। সেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী যমুনার সাথে দুই তীরের জীবনযাত্রার অবিচ্ছেদ্য সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এরই অংশ হিসেবে সেখানে সাধারণ জনজীবনের ওপর এ নদীর রুদ্র ও কোমল রূপের সীমাহীন প্রভাবের কথা বলা হয়েছে। যেখানে এ নদীর শান্ত রূপ আশপাশের জনজীবনে প্রাণের সঞ্চার করে আবার এ নদীরই রুদ্র রূপ সবকিছু তছনছ করে দেয়। 'কপোতাক্ষ নদ' কবিতার কবি তাঁর মাতৃভূমিকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আর সে ভালোবাসা থেকেই তিনি কপোতাক্ষকে আশ্রয় করে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসার কথা বঙ্গবাসীর কানে পৌছে দিতে চেয়েছেন। এক্ষেত্রে প্রবাসে অবস্থান করেও কপোতাক্ষ নদের প্রতি তাঁর যে অনুরাগ, তা মূলত কবির দেশাত্ববোধেরই নামান্তর। পক্ষান্তরে, উদ্দীপকের স্তবক-(ii)-এ যমুনা নদীর কোমল ও কঠোর রূপ এবং আশপাশের জনজীবনের ওপর এর প্রভাবের কথা বলা হয়েছে, যা আলোচ্য কবিতার কবির দেশাত্ববোধ বা স্মৃতিকাতরতার ভাবনার থেকে অনেকটাই ভিন্ন। সে বিবেচনায় উদ্দীপকের স্তবক-(ii) 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের (ii)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।"-…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর