উদ্দীপকের শেষাংশে আয়মানের মাধ্যমে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মনোভাবের কোন বিশেষ দিকটির ইঙ্গিত রয়েছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শেষাংশে আয়মানের মাধ্যমে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার দিকটির ইঙ্গিত রয়েছে। 'কপোতাক্ষ নদ' একটি স্মৃতিচারণমূলক কবিতা। এ কবিতায় শৈশবের প্রিয় নদ কপোতাক্ষকে ঘিরে কবি তার হৃদয়াবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এর মধ্য দিয়ে মূলত কবির অকৃত্রিম দেশাত্মবোধই প্রকাশিত হয়েছে। উদ্দীপকের আয়মান বুয়েটে পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি জমান। উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমেরিকায় এসে আজ তিনি সেখানেই প্রতিষ্ঠিত। তবে আমেরিকায় প্রতিষ্ঠা লাভের পরও তিনি নিজ দেশকে বিস্মৃত হতে পরেননি। আর তাই শত কর্মব্যস্ততার মাঝেও দেশমাতৃকা এবং পরিজনদের স্মৃতি তার বারবার মনে পড়ে। একইভাবে 'কপোতাক্ষ নদ' কবিতার কবিও শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষের কথা ভেবে আকুল। প্রিয় কপোতাক্ষের কলধ্বনি যেন সর্বদাই তার কানে বাজে। এদিক বিবেচনায় উদ্দীপকের শেষাংশে আয়মানের দেশের স্মৃতি রোমস্থনের মাধ্যমে আলোচ্য কবিতার কবির স্মৃতিকাতরতার দিকটিই ইঙ্গিতবহ হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের শেষাংশে আয়মানের মাধ্যমে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মনোভাব…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর