উদ্দীপক-২-এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক-২এ স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে, যা 'কপোতাক্ষ নদ' কবিতার অন্যতম প্রধান বিষয়। 'কপোতাক্ষ নদ' কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে বসে স্বদেশের তথা নিজ গ্রামের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। স্মৃতিকাতরাতায় বিভোর কবি অনেকটা বেদনার্ত হয়ে পড়েন শৈশবের নানা স্মৃতি বিজড়িত স্থানকে মনে করে। পরম যত্নে লালিত-পালিত হয়ে যে স্নেহচ্ছায়ায় তিনি বেড়ে উঠেছেন আজ তা থেকে অনেক দূরে। যে ইংরেজি সাহিত্য. যে বিদেশী সংস্কৃতি তাকে এতো বেশি টানতো আজ সব তুচ্ছ মনে হচ্ছে কবির। আজ শৈশবের স্মৃতিবিজড়িত সেই 'কপোতাক্ষ নদ' এর কাছে বাকি সব তুচ্ছ। তিনি কপোতাক্ষের শীতল জলে অবগাহন করে প্রাণ জুড়াতে চান। নদীর সেই কলকল ধ্বনি আজ কবিকে মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করে রেখেছে। তিনি সেই স্মৃতির দেশে ফিরে আসার জন্য ব্যকুল হয়ে আছেন। মূলত উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। যে দিক বিচারে উদ্দীপক-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতাটি সম্পর্কযুক্ত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-২-এ 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর