স্তবক-২ যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকেই ধারণ করেছে। মূল্যায়ন করো।
উত্তর: "স্তবক-২ যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকেই ধারণ করেছে।"- উক্তিটি যথার্থ। জন্মভূমি প্রতিটি মানুষের কাছে পরম ভালোবাসার। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। দেশের আলো-বাতাস প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। তাই মাতৃভূমির সাথে প্রতিটি মানুষের রয়েছে গভীর সম্পর্ক। উদ্দীপকে স্বদেশ বা জন্মভূমির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের দিকটি ফুটে উঠেছে। এখানে সম্পদের চেয়ে দেশপ্রেমকে অধিক গুরুত্বারোপ করা হয়েছে। দেশপ্রেমে উজ্জীবিত হলে স্বদেশের অনুভূতি হৃদয়কে আন্দোলিত করে। এ জন্য 'কপোতাক্ষ নদ; কবিতায় কবি প্রবাসজীবনেও কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কবি অনেক দেশের নদনদী দেখেছেন, অনেক দেশ ঘুরেছেন। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আর কোনো দেশ ও নদনদী তাঁকে বিমোহিত করতে পারেনি। 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার আবরণে মূলত কবির অত্যুজ্জ্বল দেশপ্রেমের চিত্র ফুটে উঠেছে। মূলত 'কপোতাক্ষ নদ' কবিতায় দেশের প্রতি কবির গভীর হৃদয়ের আর্তিই স্তবক-২ এ প্রতিধ্বনিত হয়েছে। তাই কবি শৈশবের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদকে ভুলতে পরেননি। এ নদ কবিকে অনন্য ভালোবাসায় সিক্ত করেছে, মায়ের স্নেহডোরে বেঁধে তাঁর শৈশবস্মৃতি জাগ্রত করেছে। সুদূর প্রবাসে বসে কবি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। তাইতো ভালোবাসা প্রত্যাশী কবি এই নদের স্নেহধারায় মিশে ফিরে আসতে চান তাঁর প্রিয় জন্মভূমিতে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
স্তবক-২ যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকেই ধারণ করেছে। মূল্যায়ন…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর