উদ্দীপক-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এর সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশিত কবির প্রিয় কপোতাক্ষের দেখা পাওয়ার আকুলতার দিকটির সাদৃশ্য রয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় শৈশবের স্মৃতিবিজরিত কপোতাক্ষ নদকে ঘিরে কবি তাঁর গভীর হৃদয়াবেগ প্রকাশ করেছেন। বিদেশি সাহিত্য-সংস্কৃতির টানে কবি প্রবাসী হলেও ক্ষণিকের জন্যও তিনি প্রিয় কপোতাক্ষকে ভুলতে পারেননি। আর তাই বিদেশ-বিভুইয়ে বসেও কপোতাক্ষের সাক্ষাৎ পাওয়ার জন্য আকুল হয়েছেন তিনি। কবিতাটির পুরোভাগ জুড়ে কবির সেই আকুলতাই প্রকাশ পেয়েছে। উদ্দীপক- ১ এর কবিতাংশে কবিমনের কৌতূহল ও সুপ্ত বাসনার কথা ফুটে উঠেছে। যেখানে নদীর ওপারের সারিবদ্ধ নৌকা এবং এর রহস্যময় সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। কবি তাই সেই সৌন্দর্যের খোঁজে নদীর ওপারে যেতে চান। অন্যদিকে, 'কপোতাক্ষ নদ' কবিতার কবি প্রবাসী। কিন্তু প্রবাসে অবস্থান করেও তিনি শৈশবের স্মৃতিময় কপোতাক্ষ নদকে বিস্নৃত হতে পারেননি। এ নদের কলধ্বনি সর্বদাই যেন তাঁর কানে বাজে। আর তাই যে করেই হোক সখারূপী প্রিয় কপোতাক্ষের দেখা পেতে তিনি ব্যাকুল, যেমনটি নদীর ওপারকে কেন্দ্র করে উদ্দীপক-১ এর কবিতাংশেও লক্ষ করা যায়। এদিক থেকে উদ্দীপক-১ এর সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্য প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর