"উদ্দীপক (ii)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার প্রধান ভাব ধারণ করেছে"- কথাটির সত্যতা বিচার কর।
উত্তর: ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর যে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে তার সঙ্গে একসূত্রে গাঁথা বলে “উদ্দীপক (ii) 'কপোতাক্ষ নদ' কবিতার প্রধান ভাব ধারণ করেছে”- কথাটি পুরোপুরি সত্য।◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি কপোতাক্ষ নদের জলে যে তৃপ্তি পান, তা পৃথিবীর অন্য কোনো নদ-নদীর জলে পান না। এ নদের তীরে কবির শৈশব-কৈশোর কেটেছে। প্রবাসজীবনে তাই তিনি এ নদের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়েছেন। প্রিয় স্বদেশের প্রতি গভীর অনুরাগের ফলেই কবি তাঁর শৈশবের নদকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং স্মৃতিকাতর হয়ে পড়েছেন।◉ উদ্দীপক (ii)-এ কবি তাঁর প্রিয় মানুষটির কাছে ফিরে যেতে চান। অথচ প্রিয় মানুষটির বুকে তেমন কিছুই নেই, সেটি যেন ভেঙে যাওয়া পাখির বাসার মতো। প্রিয়জনের কাছে কবির এমন ফিরে আসার আকাঙ্ক্ষা যেন 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির জন্মভূমির কাছে বারবার ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষাকে নির্দেশ করে, যার অন্তরালে কবির প্রবল দেশপ্রেম ফুটে উঠেছে। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি প্রবাসে বসেও তাঁর প্রিয় মাতৃভূমিকে বারবার স্মরণ করেছেন। কপোতাক্ষ নদকে স্মরণ করে তিনি এই নদের কাছে তথা স্বদেশের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তার এই উপলব্ধি জন্মভূমির প্রতি তাঁর গভীর অনুরাগ, ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ, যা দেশপ্রেম থেকে উদ্ভূত। এটিই 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মূল চেতনা, যা উদ্দীপক (ii)-এ কবির স্মৃতিকাতরতার অন্তরালে প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক (ii)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার প্রধান ভাব ধারণ করেছে"- কথাটির…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর