উদ্দীপক-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কপোতাক্ষ নদকে ঘিরে কবির শৈশবস্মৃতির দিকটি প্রতিফলিত হয়েছে।'কপোতাক্ষ নদ' কবিতার কবির অনুভূতির সঙ্গে মিলে যায়। এ কবিতায় কবি দূর প্রবাসে অবস্থানকালে মাতৃভূমির বুকে বয়ে চলা তার শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষকে ভুলতে পারেন না। বহু দূরে থেকেও যেন তিনি কপোতাক্ষ নদের জলধারার কলকল ধ্বনি শুনতে পান। এ নদের সঙ্গে গভীর বন্ধনের দিকটি প্রতিফলিত হয়েছে। এ নদের জল তাঁর কাছে মাতৃদুগ্ধের ন্যায়।উদ্দীপক-১-এর কবিতাংশে কবি প্রিয় নদের কাছে কাটানো শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। তিনি প্রতিদিন সেই নদে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটেছেন, আনন্দে মেতে উঠেছেন। সেই ছোঁয়া তার শরীরে যেন এখনো লেগে আছে। জন্মভূমির নদ ছেড়ে কবি সুবিশাল আমাজান, নীল নদ প্রভৃতি বহু দেশের নদ নদী দেখতে গিয়েছেন। তবুও মায়ের আদর মাখানো জন্মভূমির নদের স্নেহ-মমতা অন্য কোথাও খুঁজে পাননি। কবির এই অনুভূতিতে কপোতাক্ষ নদকে ঘিরে কবির শৈশবস্মৃতির প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক-১-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর