"উদ্দীপকটিতে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি দিকের প্রকাশ ঘটেছে।”- মন্তব্যটির যৌক্তিকতা নিরূপণ কর।
উত্তর: ◉ কপোতাক্ষ নদ' কবিতায় কবি যেসব দিক তুলে ধরেছেন সেগুলোর পূর্ণ প্রতিফলন না ঘটায়, দেখা যায় যে "উদ্দীপকটিতে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি দিকের প্রকাশ ঘটেছে।"- মন্তব্যটি যৌক্তিক।◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি দূর প্রবাসে বসেও শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। এনদের স্নেহধারায় সিক্ত হয়ে কবির শৈশব-কৈশোর কেটেছে। কবি এই নদের জলকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাঁকে বেঁধেছে। জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি কবির মনে কাতরতা জাগিয়েছে।◉ উদ্দীপকের কবিতাংশের কবিকে তাঁর ফেলে আসা দিনগুলো পিছু ডাকে। তিনি তাঁর শৈশবের নদীর কথা ভাবেন। সেই নদীর ওপর দিয়ে পানকৌড়ি, মাছরাঙা, বক উড়ে যায়। সেই নদীর জনপদে যে অধীর কোলাহল তার কিছুই কবি খোঁজেননি। এ বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্মৃতিকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দূর প্রবাসে বসে কবি মাতৃভূমির বুকে বয়ে চলা শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেন, আবেগে আপ্লুত হন।◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার বিষয়টির পাশাপাশি দেখা যায়, কবি দেশে ফিরে আসার তীব্র আকুতি জানিয়েছেন। তাঁর স্মৃতিবিজড়িত নদের সঙ্গে আর দেখা হবে কি না, সেটা নিয়েও কবি সংশয় প্রকাশ করেছেন। উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার এ বিষয়গুলো নেই। উদ্দীপকে কেবল স্মৃতিকাতরতার বিষয়টি ফুটে উঠেছে। সেখানে কবির মধ্যে পুনরায় স্মৃতিঘেরা স্থানে ফিরে যাওয়ার কোনো আকুতি কিংবা সংশয় কিছুই প্রকাশ পায়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি দিকের প্রকাশ ঘটেছে।”- মন্তব্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর