শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক (i)-এ প্রতিফলিত দিক 'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: ◉ উদ্দীপক (i)-এ প্রতিফলিত দিক 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার দিকটি প্রতিফলিত হয়েছে। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতর হয়ে পড়ার দিকটি প্রতিফলিত হয়েছে। স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে কবির শৈশব কাটলেও তিনি যৌবনে পাড়ি দিয়েছিলেন বিদেশে। সেখানে বসবাসকালে শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূর প্রবাসে থেকেও তিনি তাঁর প্রিয় নদ কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান। স্বদেশের এই নদ যেন তাঁকে স্নেহডোরে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না।◉ উদ্দীপক (i)-এ এমন একজনের কথা কবি বলেছেন যে অনেক দিন আগে চলে গেলেও কবির কাছে মনে হয় সে যেন আজও তাঁর পাশে বসে আছে। তার আলো আজও রয়ে গেছে। এর মাধ্যমে মানুষটির প্রতি কবির স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতার' কবিও প্রবাসে বসে তাঁর স্মৃতিবিজড়িত প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করছেন। তিনি প্রবাসে বসেও কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। এভাবে উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মনোভাবের স্মৃতিকাতরতার দিকটিই ইঙ্গিত করা হয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপক (i)-এ প্রতিফলিত দিক 'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

(ⅰ) সে যেন আমার পাশে আজো বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। (ii) ভেঙ্গে যাওয়া পাখির বাসার মতো মন কিছু নেই তার বুকে আজ তো এখন ডানা মেলে ফিরে কেন আশা তারই কাছে।

Chittagong · 2025

উত্তর

কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের অন্ত্যমিল হলো 'কখকখ কখখক'।

উত্তর

◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি ভ্রান্তির ছলনে কান জুড়িয়েছেন। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি প্রবাসে বসে তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। কবি বিদেশে অবস্থানকালে নানা দেশে ঘুরে নানা নদ-নদী দেখেছেন। তথচ সেগুলোর কোনোটিই কবির মনের তৃষ্ণা নিবারণ করতে পারেনি। কবির মন বারবার ছুটে যায় কপোতাক্ষ নদের কাছে। তবে তার কাছে ফেরার সুযোগ কবির ছিল না। তাই তিনি ভ্রান্তির ছলনায় নদের কলকল ধ্বনি শুনে নিজের কান জুড়িয়েছেন।

উত্তর

◉ উদ্দীপক (i)-এ প্রতিফলিত দিক 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার দিকটি প্রতিফলিত হয়েছে। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতর হয়ে পড়ার দিকটি প্রতিফলিত হয়েছে। স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে কবির শৈশব কাটলেও তিনি যৌবনে পাড়ি দিয়েছিলেন বিদেশে। সেখানে বসবাসকালে শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূর প্রবাসে থেকেও তিনি তাঁর প্রিয় নদ কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান। স্বদেশের এই নদ যেন তাঁকে স্নেহডোরে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না।◉ উদ্দীপক (i)-এ এমন একজনের কথা কবি বলেছেন যে অনেক দিন আগে চলে গেলেও কবির কাছে মনে হয় সে যেন আজও তাঁর পাশে বসে আছে। তার আলো আজও রয়ে গেছে। এর মাধ্যমে মানুষটির প্রতি কবির স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতার' কবিও প্রবাসে বসে তাঁর স্মৃতিবিজড়িত প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করছেন। তিনি প্রবাসে বসেও কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। এভাবে উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মনোভাবের স্মৃতিকাতরতার দিকটিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর যে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে তার সঙ্গে একসূত্রে গাঁথা বলে “উদ্দীপক (ii) 'কপোতাক্ষ নদ' কবিতার প্রধান ভাব ধারণ করেছে”- কথাটি পুরোপুরি সত্য।◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি কপোতাক্ষ নদের জলে যে তৃপ্তি পান, তা পৃথিবীর অন্য কোনো নদ-নদীর জলে পান না। এ নদের তীরে কবির শৈশব-কৈশোর কেটেছে। প্রবাসজীবনে তাই তিনি এ নদের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়েছেন। প্রিয় স্বদেশের প্রতি গভীর অনুরাগের ফলেই কবি তাঁর শৈশবের নদকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং স্মৃতিকাতর হয়ে পড়েছেন।◉ উদ্দীপক (ii)-এ কবি তাঁর প্রিয় মানুষটির কাছে ফিরে যেতে চান। অথচ প্রিয় মানুষটির বুকে তেমন কিছুই নেই, সেটি যেন ভেঙে যাওয়া পাখির বাসার মতো। প্রিয়জনের কাছে কবির এমন ফিরে আসার আকাঙ্ক্ষা যেন 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির জন্মভূমির কাছে বারবার ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষাকে নির্দেশ করে, যার অন্তরালে কবির প্রবল দেশপ্রেম ফুটে উঠেছে। ◉ 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি প্রবাসে বসেও তাঁর প্রিয় মাতৃভূমিকে বারবার স্মরণ করেছেন। কপোতাক্ষ নদকে স্মরণ করে তিনি এই নদের কাছে তথা স্বদেশের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তার এই উপলব্ধি জন্মভূমির প্রতি তাঁর গভীর অনুরাগ, ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ, যা দেশপ্রেম থেকে উদ্ভূত। এটিই 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মূল চেতনা, যা উদ্দীপক (ii)-এ কবির স্মৃতিকাতরতার অন্তরালে প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।