"উদ্দীপক (ii) ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর একই।"-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপক (ii) ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর একই"-মন্তব্যটি যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি কপোতাক্ষ নদের জলে যে তৃপ্তি পান, তা পৃথিবীর অন্য কোনো নদ-নদীর জলে পান না। এ নদের তীরে কবির শৈশব-কৈশোর কেটেছে। প্রবাসজীবনে তাই তিনি এ নদের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়েছেন। প্রিয় স্বদেশের প্রতি গভীর অনুরাগের ফলেই কবি তাঁর শৈশবের নদকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং স্মৃতিকাতর হয়ে পড়েছেন। উদ্দীপক (ii)-এ বাংলার সবুজ প্রকৃতিতে ঋতু পরিবর্তনের ধারায় বৈচিত্র্যের কথা বলা হয়েছে। প্রকৃতির প্রতি কবির এ অনুরাগ মূলত স্বদেশানুরাগ। উদ্দীপকের এ দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্বদেশানুরাগের সঙ্গে এক সূত্রে গাঁথা। উদ্দীপকের কবিতাংশে কবি তার জন্মভূমিকে 'মা' বলে সম্বোধন করেছেন। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কপোতাক্ষ নদের জলকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। এ নদের তীরে কবির শৈশব-কৈশোর কেটেছে। প্রবাসজীবনে তাই তিনি এ নদের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়েছেন। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তিনি জন্মভূমিতে বয়ে চলা এ নদ এবং এ নদের তীরবর্তী ছায়া সুনিবিড় গ্রামকে স্মরণ করেছেন। এতে স্বদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। উদ্দীপকেও এ প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুরও স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক (ii) ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূল সুর একই।"-মন্তব্যটির যথার্…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর