উদ্দীপক (i)-এর বক্তব্যে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটিকে তুলে ধরা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক (i)-এর বক্তব্যে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটিকে তুলে ধরা হয়েছে।'কপোতাক্ষ নদ' কবিতায় কবি দূর প্রবাসে গিয়ে মাতৃভূমি ও শৈশবের প্রিয় কপোতাক্ষ নদের কথা মনে করে স্মৃতিকাতর হয়েছেন। কবি শৈশবে কপোতাক্ষের তীরের প্রাকৃতিক পরিবেশে হেসে-খেলে বেড়ে উঠেছেন। এ নদের জলের ধারা মায়ের স্নেহ-মমতা মাখানো। এ নদের জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো। তাই এই নদের কথা তিনি গভীর আবেগে স্মরণ করেন। এই নদের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।উদ্দীপক (i)-এ লেখক তাঁর সোনালি অতীতের কথা স্মরণ করেছেন। সবাই মিলে কফি হাউসে যে আড্ডা দিতেন সেই সোনালি সময়, সোনালি বিকেলের কথা ভেবে তিনি কাতর হন। এর মাধ্যমে তাঁর সেই দিনগুলো ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতার 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির গভীর স্বদেশানুরাগ ও কপোতাক্ষের প্রতি ভালোবাসা প্রকাশ পাওয়ায় স্মৃতিকাতরতার দিকটিই উদ্দীপক (i)-এ ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (i)-এর বক্তব্যে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটিকে তুলে ধরা হ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর