দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে বলেই আমি মনে করি। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির গভীর স্বদেশপ্রেম প্রস্ফুটিত হয়েছে। কবি একজন দেশপ্রেমিক। দেশের ভালোবাসা তাকে বাংলা সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করেছে। কবি প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কিন্তু পরবর্তীকালে যখন নিজের ভুল বুঝতে পারেন তখন দেশের জন্য তার অন্তর হাহাকার করে ওঠে। তিনি জন্মভূমিতে ফেলে আসা অতীত স্মৃতিচারণ করতে থাকেন। অতীত স্মৃতিচারণের মাধ্যমে কবির স্বদেশপ্রেমের দিকটি প্রকট আকারে ফুটে উঠেছে। কবি যে একজন খাঁটি দেশপ্রেমিক তা তাঁর কবিতায় লক্ষ করা যায়। উদ্দীপকের কবিতাংশে দৃষ্টি দিলে দেখা যায়, কবির মন দেশের মাটির গন্ধে বিমোহিত হয়েছে। কবি দেশের মাটিতে শ্যামল কোমল পরশ পেয়েছেন। এজন্য তাঁর আর কিছুর প্রয়োজন নেই। অর্থাৎ উদ্দীপকের কবির দেশের মাটির প্রতি গভীর ভালোবাসা রয়েছে। মাটির গন্ধে তার মনটা ভরে গেছে। এজন্য দেশের মাটি ছাড়া আর কিছু প্রত্যাশা করেন না। দেশের মাটি তার নিকট স্বর্গ সমতুল্য। কবিতাংশের ভাব অনুযায়ী বলা যায়, কবির মনে দেশপ্রেমের গভীর চেতনাবোধ জাগ্রত হয়েছে। এজন্য তিনি দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন উক্ত কবিতাংশে। একজন দেশপ্রেমিকের কাছে দেশের মাটি মাতৃসমতুল্য। মায়ের মতোই দেশের মাটি তার নিকট অতি প্রিয়। দেশের মাটির প্রতি ভালো লাগার অনুভূতি দেশপ্রেমেরই নামান্তর মাত্র। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে। কারণ দৃশ্যকল্প-২এ দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবি দেশের মাটির প্রতি গভীর ভালোবাসায় উদ্ভাসিত হয়েছেন। কবির মনপ্রাণ জুড়ে দেশের মাটির গন্ধ মিশে আছে। দেশের মাটির শ্যামল কোমল পরশ ছাড়া আর কিছু প্রত্যাশা করেন না। অপরদিকে 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবির দেশপ্রেম জেগে উঠেছে। অতীত স্মৃতিচারণের মাধ্যমে মূলত কবির দেশের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। দৃশ্যকল্প-২ ও 'কপোতাক্ষ নদ' কবিতার উভয় স্থানেই দেশপ্রেমের দিকটি লক্ষ করা যায়। তাই আমি মনে করি, দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দৃশ্যকল্প-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে কি? উত্তরের…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর