"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"-মন্তব্যটি পল্লি-প্রকৃতি ও জন্মভূমিপ্রীতির দিক থেকে যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। শৈশবে কবি তার জন্মভূমি সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। ফ্রান্সে বসবাসকালে এই স্মৃতি তিনি ভুলতে পারেননি। দূর দেশে বসেও তিনি যেন স্বদেশের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। অনেক নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদের মতো স্নেহাদর আর কোথাও পাননি, তাকে আর কোনো নদীই এতো মোহনীয় পরশ দিতে পারেনি। উদ্দীপকেও পল্লিপ্রকৃতি ও স্বদেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত কবির শৈশবের স্মৃতি মনে পড়ে, মনে পড়ে পল্লিজননীর স্নেহময় কোলের কথা। যেখানে ঝাউবনের শাখা আর বনলতা একত্রে দোল খায়। মনে পড়ে কুল খেতে গিয়ে কাঁটার আঘাত পাওয়ার কথা। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের সৌহার্দপূর্ণ স্নেহমায়াময় গ্রাম এবং 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত স্নেহপূর্ণ গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও নদীকেন্দ্রিক স্মৃতি স্বদেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। তাই বলা যায় যে, উদ্দীপকে যে ভাবটি প্রতিফলিত হয়েছে তা যেন 'কপোতাক্ষ নদ' কবিতারই মূলসুর।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার মূলসুর অভিন্ন।"- মন্তব্যটি বিশ্লেষণ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর