দৃশ্যকল্প-১ এর ভাবের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর ভাবের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার মাধ্যমে অত্যুজ্বল দেশপ্রেমের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিকাতরতার আড়ালে দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে নিজ দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমান। ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করে সাহিত্যচর্চা আরম্ভ করেন। কিন্তু সাফল্যের চরম শিখরে পৌছাতে ব্যর্থ হন। ফলে তার মনে স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা জেগে ওঠে। স্বদেশের স্মৃতিগুলো তার মানসপটে ভেসে ওঠে। কবি ছোটোবেলায় কপোতাক্ষ নদে স্নান করেছেন। কপোতাক্ষের অসংখ্য স্মৃতি কবির মনে পড়ে যায়। বিদেশে থেকেও যেন তিনি কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান। কবির এসব স্মৃতির অন্তরালে মূলত স্বদেশপ্রেম ফুটে উঠেছে। উদ্দীপকের কবিও স্মৃতিচারণ করেছেন। কবি আজও আশা রাখেন তার বাল্যবন্ধুর সাথে দেখা হবে। বন্ধুর সাথে আবার আড্ডা জমবে মনুমিয়ার চায়ের দোকানে। এজন্য কবি আহ্বান জানিয়েছেন যে, বন্ধু তোরা কে কোথায় আছিস? সবাই ছুটে আয়। কবি তার বন্ধুদের সঙ্গ কামনা করেছেন। তাদের সাথে একত্র হতে চেয়েছেন। তার কথায় বন্ধুদের অতীত স্মৃতির দিকটি ফুটে উঠেছে। এছাড়াও একতাবদ্ধ হয়ে বীরের বেশে বিশ্ব জয় করার কথা বলা হয়েছে। যা মূলত স্বদেশ প্রেমেরই বহিঃপ্রকাশ। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবির স্মৃতিকাতরতার মাধ্যমে অত্যুজ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। উদ্দীপক ও আলোচ্য কবিতার উভয় স্থানেই স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেমের দিকটি লক্ষ করা যায়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১এর ভাবের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো স্মৃতিকাতরতার অন্তরালে অত্যুজ্জ্বল দেশপ্রেম।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ভাবের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর