উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা।'কপোতাক্ষ নদ' কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের অকৃত্রিম দেশপ্রেম ফুটে উঠেছে। কবি নিজ দেশ ত্যাগ করে উচ্চাকাঙ্ক্ষার প্রত্যাশায় বিদেশ গমন করেন। কিন্তু বিদেশে এক সময় তিনি নিজের ভুল বুঝতে পারেন। মাতৃভূমিকে অবজ্ঞা করার পরিণাম তিনি হৃদয় দিয়ে অনুভব করেন। আর নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। অনুশোচনা বোধ থেকেই তিনি নতুনরূপে মাতৃভূমিকে ভালোবাসতে শুরু করেন। তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে লেখনির মাধ্যমে। যার জ্বলন্ত নিদর্শন হচ্ছে কপোতাক্ষ নদ কবিতাটি। এ কবিতার মধ্যে অতীত স্মৃতিচারণের অন্তরালে মূলত কবির গভীর দেশপ্রেমেরই প্রকাশ ঘটেছে।উদ্দীপকের কবিতাংশে দেশের মাটি, মানুষ ও মাতৃভাষার প্রতি ভালো লাগার গভীর অনুরাগ ফুটে উঠেছে। কবির ভাষায় 'দেশের মাটিতে মিশে আছে আমার প্রাণ।' জীবনের গৌরবময় সম্মান সেটাতো মাতৃভূমির জন্য। মাতৃভূমির পাশাপাশি মাতৃভাষাকেও মধুর ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দেশের মাটি ও মাতৃভাষার প্রতি কবির ভালোবাসা মিশে আছে। মাতৃভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা 'কপোতাক্ষ নদ" কবিতায়ও খুঁজে পাই। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি অতীত স্মৃতিকে স্মরণ করতে গিয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন। তাই আমরা বলতে পারি, উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি হলো মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর