"উদ্দীপক-১ "কপোতাক্ষ নদ" কবিতার মূলভাবের নামান্তর।"-মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপক-১এ সুগভীর দেশপ্রেমের জয়গান ধ্বনি হয়েছে। আর 'কপোতাক্ষ নদ' কবিতার মূল বক্তব্যও সেটিই। 'কপোতাক্ষ নদ' কবিতায় শৈশবের স্মৃতিকাতরতার আড়ালে স্বদেশপ্রেমের বহিপ্রকাশ ঘটেছে। এ নদকে কেন্দ্র করে কবির শৈশব অতিবাহিত হয়েছে। মূলত প্রবাস জীবনের সুখ-ঐশ্বর্য কোনোকিছুই 'কপোতাক্ষ নদের' মতো নয়। এ নদের জলে স্নেহ-তৃষ্ণা মেটানোর পাশাপাশি তাকে পরম স্নেহডোরে আপন করে নেওয়ার যে অনুভূতি তা কবি প্রবাসে বসেও ভুলতে পারেননি। স্মৃতিকাতরতায় বারবার ফিরে এসেছেন এই কপোতাক্ষের তীরে। প্রতিনিয়ত তৃষ্ণার্ত হয়ে খুঁজে ফিরেছেন কপোতাক্ষ নদকে। উদ্দীপকের প্রথম স্তবকেও তেমনি স্বদেশপ্রেমের প্রকাশ ঘটেছে। যেখানে নিজ দেশকে গভীরভাবে অনুভব করা হয়েছে। যেনো সে দেশ সকল দেশের সেরা। অনেক স্মৃতি ও স্বপ্নের সে দেশ ধনসম্পদে পরিপূর্ণ। পুষ্পভরা সে দেশের সৌন্দর্য তাকে পৃথিবীর সেরা দেশ আখ্যা দিয়েছে। তাইতো সে দেশের প্রতি এতো গভীর মমত্ব। বারবার সে দেশেরই প্রশান্তিগানে মুখরিত প্রাণ। এটা মূলত দেশপ্রেমবোধেরই অংশ। যার প্রকাশ আমরা 'কপোতাক্ষ নদ' কবিতায় দেখতে পাই। তাই একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, উদ্দীপক-১এর বক্তব্য 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাবের নামান্তর।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক-১ "কপোতাক্ষ নদ" কবিতার মূলভাবের নামান্তর।"-মন্তব্যটির যথার…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর