উদ্দীপকের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত অনুভূতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত অনুভূতিটি হলো শৈশবের স্মৃতি রোমন্থন। 'কপোতাক্ষ নদ' কবিতায় শৈশবের স্থৃতিবিজড়িত কপোতাক্ষকে কেন্দ্র করে কবির স্মৃতিকাতরতা প্রকাশিত হয়েছে। কবি কপোতাক্ষ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে তার ছেলেবেলা কাটিয়েছেন। সংগত কারণেই এ নদের সাথে তাঁর এক ধরনের আত্মীক সম্পর্ক তৈরি হয়েছে। আর তাই প্রবাসে অবস্থান করলেও প্রিয় এ নদের কথা তিনি মুহূর্তের জন্যও বিস্মৃত হতে পারেননি। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর শৈশবের সৃতি রোমন্থন করেছেন। কবির শৈশব কেটেছে পল্লিগ্রামে। সংগত কারণেই সেসময় প্রকৃতিঘনিষ্ট জীবন ছিল তার। আর তাই আজ বহুদিন পরও সেই প্রকৃতিঘনিষ্ঠ জীবনযাপন এবং পল্লিগ্রামের নানা উৎসবের কথা মনে পড়ছে তাঁর। একইভাবে, 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবি তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত কপোতাক্ষের কথা স্মরণ করেছেন। বস্তুত, শৈশবের প্রিয় এ নদের সাথে কবি আত্মীক বন্ধনে আবদ্ধ। তাই প্রবাসের চাকচিক্য ক্ষণিকের জন্যও এ নদের কথা তাঁর মন থেকে মুছে দিতে পারেনি। আলোচ্য কবিতায় কপোতাক্ষকে ঘিরে প্রকাশিত এই স্মৃতিকাতরতার অনুভূতিই উদ্দীপকে ভিন্ন প্রক্ষাপটে ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত অনুভূতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর