উদ্দীপক (ii)-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন নয়।- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক (ii)-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার সম্পূর্ণভাবের প্রতিফলন নয়- মন্তব্যটি যৌক্তিক। 'কপোতাক্ষ নদ' কবিতাটিতে কবির শৈশব স্মৃতির নানা ঘটনা প্রকাশ পেয়েছে। কবি প্রবাসে বসে সেই স্মৃতির আপলনা এঁকে চলেছেন। যেখানে বর্তমানে স্থান পাচ্ছে স্বদেশপ্রেমের চেতনা ও গুরুত্ব। প্রবাসে গিয়ে তিনি বুঝতে পারেন মাতৃভূমি কতটা গুরুত্বপূর্ণ। উদ্দীপক (ii)-এ এমন স্মৃতিভাবনা প্রতিফলিত হয়নি। এখানে দেখা যায় প্রিয় কোনো জিনিস চলে যাবে। তাতে উদ্দীপকের কথকের কোনো চিন্তা হয় না। যে চলে যাবে সে তো যাবেই- তাকে আটকিয়ে রাখার ক্ষমতা কারোরই নেই। কিন্তু কথকের মন যে মানে না। এতে বাংলার কোথাও না কোথাও তাকে খুঁজে পাবে সে। তার এমন বিশ্বাস স্বদেশপ্রেমেরই নামান্তর। তবে এর পরিসর খুবই স্বল্প। 'কপোতাক্ষ নদ' কবিতাটিতে শৈশবের নদীকেন্দ্রিক কবিমনের তীব্র অনুভূতি প্রকাশিত হয়েছে। এই নদের কাছে কবির সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন; কপোতাক্ষও যেন একইভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কবির মনের এমন কাতরতা প্রবাস জীবনে স্বদেশের প্রতি গভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। (ii)-নং উদ্দীপকে এমন গভীর দেশপ্রেমচেতনা ফুটে উঠেনি। তবে ভিন্ন আঙ্গিকে স্বল্প পরিসরে প্রিয় জিনিস না হারানো বক্তব্যে দেশপ্রেম ফুটে উঠেছে। তাই বিষয়ের বিস্তৃতি, স্মৃতিময় শৈশব আর প্রবাস জীবনে জাগ্রত দেশপ্রেমের দিক থেকে যৌক্তিকভাবেই বলা যায় (ii)-নং উদ্দীপক আলোচ্য কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন নয় আংশিক প্রতিফলন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (ii)-এ ফুটে ওঠা দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতার সম্পূর্ণ ভাবের প…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর