উদ্দীপকের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির শৈশবের স্মৃতিকাতরতার দিকটি সাদৃশ্যপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত খ্যাতির মোহে আচ্ছন্ন হয়ে প্রবাসী হলেও শৈশবের স্মৃতিঘেরা কপোতাক্ষ নদকে ভুলে থাকতে পারেননি। এ নদ কবিকে অনন্য ভালোবাসায় সিক্ত করেছে, মায়ের স্নেহডোরে বেঁধে তাঁর শৈশবস্নৃতি জাগ্রত করেছে। তাইতো ভালোবাসা প্রত্যাশী কবি এই নদের স্নেহধারায় মিশে ফিরে আসতে চান তাঁর প্রিয় জন্মভূমিতে। উদ্দীপকের কবিতাংশে কবির স্মৃতিকাতরতার মাধ্যমে আবহমান গ্রামবাংলার রূপ চিত্রিত হয়েছে। ঝাউগাছ, বনলতা, ঝাউয়ের শাখে বনলতা বেঁধে দোল খাওয়া প্রভৃতি বর্ণিত হয়েছে। উদ্দীপকের কবি যেমন তাঁর গ্রামীণ আবহে কাটানো শৈশবের স্মৃতিকাতর তেমনি মাইকেল মধুসূদন দত্ত পরভূমে স্মৃতিকাতর হয়ে পড়েন। তাই বলা যায়, উদ্দীপকের প্রথমাংশে বিধৃত কবিতাংশটি 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর