"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বিশেষ দিকের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট।"- মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বিশেষ দিকের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট।”- মন্তব্যটি যৌক্তিক বলেই প্রতীয়মান হয়।'কপোতাক্ষ নদ' কবিতায় কবির অতীত স্মৃতিচারণের বহিঃপ্রকাশ ঘটেছে। স্মৃতিকাতরতার আবরণে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এ কবিতায় শৈশবের প্রিয় নদ কপোতাক্ষকে কল্পনা করেছেন জন্মভূমির সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কসূত্র হিসেবে। কবি বিশ্বাস করেন সখারূপী এ নদ তার আকুল অনুরোধ দেশমাতৃকার নিকট পৌঁছে দেবে। এর মধ্য দিয়ে দেশমাতৃকার প্রতি গভীর হৃদয়াবেগ প্রকাশিত হয়। কপোতাক্ষ নদের সঙ্গে কবির জীবনের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এসব স্মৃতি স্মরণ করার মাধ্যমেই কবির দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জেগে উঠেছে।উদ্দীপকের কবিতাংশটিতে দেশপ্রেমের কথা বর্ণিত হয়েছে। উদ্দীপকের কবি দেশপ্রেমে উজ্জীবীত হয়েছেন। দেশের মাটির সাথে তার প্রাণ মিশে আছে। কবির আশা-আকাঙ্ক্ষা সব কিছুই মিশে আছে দেশের সঙ্গে। কবি দেশকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখেন। দেশের মাটি, মানুষ ও মাতৃভাষা যেন কবির হৃদয়ের পরতে পরতে মিশে আছে। কবি দেশকে গভীরভাবে ভালোবাসেন বলেই এমন ভাবনা ভেবেছেন। উদ্দীপকের কবি একজন সচেতন দেশপ্রেমিক। তার দেশপ্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত কবিতার চরণে ফুটে উঠেছে। দেশপ্রেমের আদর্শে উদ্দীপকের কবি উজ্জীবিত হয়েছেন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় দেশপ্রেমের দিকটির সাদৃশ্য পরিলক্ষিত হয়। কিন্তু দেশপ্রেমের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্টভাবেই প্রতীয়মান হয়। উদ্দীপকে দেশপ্রেমের দিকটি প্রত্যক্ষভাবে ফুটে উঠেছে। অপরদিকে 'কপোতাক্ষ নদ' কবিতায় দেশপ্রেমের দিকটি স্মৃতিকাতরতার আবরণে ফুটে উঠেছে। কবি মাইকেল মধুসূদন দত্ত ভাগ্যবিড়ম্বিত হয়ে দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা অনুভব করেন। প্রতিকূল পরিবেশ-পরিস্থিতির মুখোমুখি হয়ে কবি দেশের ভালোবাসায় উজ্জীবিত হয়েছেন। উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠলেও 'কপোতাক্ষ নদ' কবিতার রচনাশৈলি ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তাই আমরা বলতে পারি, উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বিশেষ দিকের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্টভাবেই প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতায় বিশেষ দিকের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর