উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার স্বদেশপ্রেমের দিকটির প্রতিফলন ঘটেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় দেখা যায়, কবি প্রবাস জীবনেও স্বদেশপ্রেমে কাতর। কবি প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে মাতৃভূমি ছেড়ে প্রবাসে চলে যান। কিন্তু ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে তিনি বুঝতে পারেন মাতৃভূমি ও মাতৃভাষার প্রকৃত গুরুত্ব। আবার এ কবিতায় কবির শৈশবের নদ কপোতাক্ষকে কেন্দ্র করে ভালোবাসার তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। জন্মভূমির এই নদ কবিকে যেন মায়ের স্নেহাদরে বেঁধে রেখেছে। কিছুতে তিনি তাকে ভুলতে পারেন না। উদ্দীপক (i)-এ নিজের জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসার আকুতি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কথককে একজন খাঁটি দেশপ্রেমিক বললে অত্যুক্তি হবে না। কেননা সবাই যেখানে খুশি চলে যাক। তিনি কোথাও যাবেন না। তিনি নাড়ির টানে স্বদেশেই থাকবেন। স্বদেশের আলো বাতাস, বৃক্ষ-লতাই তার কাছে প্রিয়। এগুলোর সাথে তার মায়ার বন্ধন তৈরি হয়েছে। যা কখনোই ছিন্ন করা যাবে না। তিনি স্বদেশকে দেখবেন মায়াবী চোখে। যেখানে ভোরের বাতাসে কাঁঠালপাতা ঝরে পড়ে। এমন স্বদেশপ্রেমচেতনা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির মধ্যেও লক্ষণীয়। এ নদের মাধ্যমে কবির গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। যার প্রতিফলন (i)-নং উদ্দীপকেও বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (i)-এ 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? তা ব্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর