জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়- কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন, বাদশাজাদা হুমায়ুনের জীবন অস্তপ্রায় সূর্যের মতো শেষ হয়ে যাচ্ছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের যত বিজ্ঞ হাকিম, কবিরাজ, দরবেশ দিন-রাত তার চিকিৎসায় ব্যস্ত। সেবা-যত্নের কোনো ত্রুটি নেই। কিন্তু বাদশাজাদার কঠিন রোগ কিছুতেই সারে না। যত দিন যাচ্ছে ততই দুর্ভোগ বেড়ে চলেছে। হুমায়ুনের জীবনপ্রদীপ অন্তপ্রায় সূর্যের মতো নিভে যেতে বসেছে। দিনের শেষে সূর্য যেমন পশ্চিম দিগন্তে হারিয়ে যায় তেমনই বাদশাজাদা হুমায়ুনের জীবনও শেষ হয়ে যাচ্ছে- কবি আলোচ্য চরণটির মধ্য দিয়ে এ কথাই বোঝাতে চেয়েছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়- কথাটি বুঝিয়ে লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর